Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

গণ-অভ্যুত্থান দিবস পালন না করে হাওড়ে ভ্রমণ

কালিয়াকৈর কলেজের উপাধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ

Advertisement

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গণ-অভ্যুথান দিবস পালন না করায় কালিয়াকৈর সরকারি কলেজের উপাধ্যক্ষের অপসারণের দাবিতে রোববার বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় কলেজে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। ওই ঘটনায় শিক্ষার্থীরা জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য যথাযথভাবে তুলে না ধরা এবং দিবসটি পালনে অবহেলার অভিযোগ তুলে তাদের পদত্যাগের দাবি করেন। জানা যায়, ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবসটি সরকারিভাবে উদ্যাপনের কথা থাকলেও অধ্যক্ষ প্রফেসর ড. আহমেদ উল্লাহ এবং উপাধ্যক্ষ ইফতার হোসেন ৩ আগস্ট সকালে নাম মাত্র অনুষ্ঠান করেন। এরপর তারা নিকলি হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে চলে যান। জুলাই বিপ্লবের অবমাননা ও কলেজকে ফ্যাসিস্টমুক্ত করতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে কলেজ ক্যাম্পাস ভাঙচুর, ৪-৫টি ককটেল বিস্ফোরণ ও বিক্ষোভ মিছিল করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিক্ষার্থীরা বলেন, এ আন্দোলনের স্মৃতি ও আত্মত্যাগকে যথাযথ মর্যাদা দেওয়া প্রয়োজন। কিন্তু কালিয়াকৈর সরকারি কলেজে দিবসটি পালনে প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাশিত উদ্যোগ নেওয়া হয়নি। এ ঘটনায় তারা ক্ষুব্ধ। উপাধ্যক্ষ প্রফেসর ইফতেখারুল ইসলাম জানান, আগে প্রজ্ঞাপন ছিল জুলাই অনুষ্ঠান আগস্টের যে কোনো সময় করতে পারবে। সে অনুযায়ী ৩ আগস্ট এ দিবস পালন করা হয়। কিন্তু ৪ আগস্ট আবার নির্দেশনা পাই ৫ আগস্ট এ দিবস পালন করতে হবে। এরপর আমরা সকালে এ দিবসের প্রোগ্রাম শুরু করেছি। কিন্তু ওরা কেন আসেনি, সেটা ওরাই জানে। অধ্যক্ষ প্রফেসর ড. আহমদুল্লাহ বলেন, সরকারি বিধান অনুযায়ী আমরা সব কর্মসূচি পালন করে আসছি। ৫ আগস্টের দিন সরকারি ছুটি ছিল তাই সরকারি বিধি অনুসারে ৩ আগস্ট অনুষ্ঠান উদ্যাপন করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম