Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ঢামেকে এক কর্মকর্তার বদলি নিয়ে ফের হট্টগোল

পরিচালককে অবরুদ্ধ রাখার পর সমঝোতা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক প্রশাসনিক কর্মকর্তার বদলি ইস্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। আন্দোলনকারী চিকিৎসক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। এ সময় বিক্ষুব্ধরা তার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মঙ্গলবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালকের কার্যালয়ে এই বিক্ষোভ চলে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও ড্যাব নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে শতাধিক চিকিৎসক ও শিক্ষার্থী একটি মিছিল নিয়ে ঢামেক পরিচালকের কার্যালয়ে প্রবেশ করেন। একপর্যায়ে তারা পরিচালককে নিজ কক্ষে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারীদের অভিযোগ, হাসপাতালের এক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার বদলির আদেশ হয়েছিল। কিন্তু পরিচালকের হস্তক্ষেপে সেই বদলি স্থগিত করা হয়। তারা অভিযোগ করেন, আওয়ামী সরকারের আমলে নিয়োগ পাওয়া এই পরিচালক ফ্যাসিস্টের দোসর এবং জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের চিকিৎসা প্রদানে বাধা দিয়েছিলেন। বিক্ষোভ চলাকালে চতুর্থ শ্রেণির কর্মচারীরা পরিচালকের কক্ষে প্রবেশ করতে গেলে চিকিৎসক ও শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। পরে তারা কার্যালয়ের বাইরে অবস্থান নেন। এতে করে হাসপাতাল প্রাঙ্গণে চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর আগে সোমবার দুপুরে ওই প্রশাসনিক কর্মকর্তার কক্ষে তালা মারতে যান কয়েকজন চিকিৎসক। এ সময় এক কর্মচারী বাধা দিলে তাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে চিকিৎসকদের বিরুদ্ধে। এর প্রতিবাদে কর্মচারীরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করলে সোমবার ঢামেক প্রাঙ্গণে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম