Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

নারায়ণগঞ্জে স্কুলে হামলা-মারধর

অপপ্রচার করায় শিক্ষিকার আত্মহত্যার চেষ্টা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপপ্রচার চালানোয় এক স্কুলশিক্ষিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে মোড়গাকুল এলাকায় এ ঘটনা ঘটে। তিনি বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

ওই শিক্ষিকার নাম জান্নাতুল ফেরদৌস। তিনি রোজ বাড কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের পরিচালকও। তার স্বামী ওয়াসিম রানা ২০২৩ সালে মারা যান। জান্নাতুলের অভিযোগ, স্বামীর মৃত্যুর পর প্রতিবেশী অমিত তাকে নিয়ে ফেসবুকে কুৎসা রটান। এর প্রতিবাদ করায় গত ৩ মে তার বাড়িতে হামলা করেন অমিতরা। এ নিয়ে থানায় মামলা করা হয়। এ ঘটনায় অমিতসহ কয়েকজন কিছুদিন কারাভোগ করেন। জামিন পেয়ে ওই মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিতে থাকেন তারা। এর মধ্যে তারাবো পৌরসভা বিএনপির সভাপতি তাসিক ওসমান ও যুবদল নেতা শেফায়েতুল্লাহ অমিতদের পক্ষ নিয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন।

তিনি আরও অভিযোগ করেন, ৪ আগস্ট বিএনপি নেতা তাসিকের নেতৃত্বে কয়েকজন স্কুলে এসে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন। এ সময় ওই নেতার সঙ্গে সময় কাটানোসহ অনৈতিক প্রস্তাব দেন যুবদল নেতা শেফায়েতুল্লাহ। এর প্রতিবাদ করায় তার বাড়ি, স্কুল ও বিউটি পার্লারে হামলা ও ভাঙচুর করেন বিএনপির নেতাকর্মীরা। এর প্রতিবাদে সোমবার ওই স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষিকা বলেন, ‘আমি বিএনপি নেতা তাসিক ওসমান ও তার লোকদের অপপ্রচার থেকে রেহাই পেতে গলায় ফাঁস দিয়েছিলাম। তবে পরিবারের লোকজন উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে এসেছে।’ এ ব্যাপারে তারাবো পৌরসভা বিএনপির সভাপতি তাসিক ওসমান জানান, একটি হিন্দু পরিবারের বিরুদ্ধে মামলা দিয়ে নানাভাবে হয়রানি করে আসছিলেন জান্নাতুল। এজন্য বিষয়টি সালিশের মাধ্যমে সুরাহা করার জন্য বলেছি। তবে অনৈতিক প্রস্তাবের অভিযোগ অস্বীকার করে বিএনপির এই নেতা বলেন, সামনে আমি পৌরসভায় নির্বাচন করব। হয়তো কোনো পক্ষ ওই নারীকে দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম