উত্তরায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ
গভর্নিং বডির নতুন চেয়ারম্যানের আগমন ঘিরে হট্টগোল
Advertisement
উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর উত্তরায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের গভর্নিং বডির নতুন চেয়ারম্যান ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেলসহ পাঁচ সদস্যের কমিটির আগমন ঘিরে প্রতিষ্ঠানটিতে দুপক্ষের মধ্যে হট্টগোল হয়েছে।
বুধবার দুপুরে উত্তরা ১১ নম্বর সেক্টরে অবস্থিত হাসপাতালটির মূল গেটের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে যুগান্তরকে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালিদ মনসুর।
দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিন দেখা যায়, গভর্নিং বডির নতুন চেয়ারম্যান ও ড্যাব নেতাদের আগমন ঘিরে মেডিকেল কলেজ ও হাসপাতালটির মূল গেটের সামনে অবস্থান করছে প্রতিষ্ঠানটিতে কর্মরত শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও কর্মকর্তাদের অনেকেই।
হাসপাতাল ভবনের ভেতরে নিচ তলায় গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির পরিচালক (হাসপাতাল) এএসএম জুলফিকার আলী কয়েকজনকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছেন। এ সময় গলায় লাল ফিতা পরিহিত বেশ কিছু বহিরাগতকেও হাসপাতালটির ভেতরে ঘোরাঘুরি করতে দেখা যায়।
জানতে চাইলে এএসএম জুলফিকার আলী বলেন, মেডিকেল কলেজের নতুন গভর্নিং বডিরসংক্রান্ত একটি বিষয়ে উত্তেজনা বিরাজ করছে। তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শিক্ষার্থীদের পড়াশোনা ও রোগীদের সেবা কার্যক্রম এগিয়ে নিতে চাই।
পরে দুপুর দেড়টার দিকে নতুন চেয়ারম্যান ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেলসহ গভর্নিং বডির অন্যান্য সদস্যরা হাসপাতালের ফটকে পৌঁছালে তাদের বাধা দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় শিক্ষার্থীরা তালাবদ্ধ গেট ভেঙে নতুন গভর্নিং বডির চেয়ারম্যানসহ সদস্যদের হাসপাতালের দ্বিতীয় তলার সভাকক্ষে নিয়ে যান।
