Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

মাদক কারবার ও আধিপত্য নিয়ে দ্বন্দ্ব

সদরঘাটে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল কর্মী নিহত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীতে ছুরিকাঘাতে মিতুল (২০) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সদরঘাট এলাকার চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের ইস্ট বেঙ্গল মার্কেটের ১৪ তলায় এ ঘটনা ঘটে। নিহতের বাবা মো. রাসেল সরদার বাদী হয়ে সূত্রাপুর থানায় ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করেছেন। ইতোমধ্যে পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে।

মামলার এজাহার অনুযায়ী, মিতুল ইস্ট বেঙ্গল মার্কেটের ১৩ তলায় একটি গার্মেন্টে দর্জির কাজ করতেন। গত ৭ আগস্ট মার্কেটের ভেতরে কয়েকজন মাদক সেবন করলে মিতুল ও তার সঙ্গীরা প্রতিবাদ করেন। এ নিয়ে আসামিদের সঙ্গে তাদের বিরোধ হয়। এর জেরে শনিবার রাতে আসামিরা মিতুল ও আরও কয়েকজনকে ডেকে ১৪ তলায় নিয়ে মারধর করে। এ সময় রাহিম আহম্মেদ রাফি কাঁচি দিয়ে মিতুলের বুকের মাঝখানে আঘাত করে। অন্যরা কাঁচি, কাটারসহ ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় মিতুলকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে স্থানীয় সূত্রে জানা যায়, ইস্ট বেঙ্গল মার্কেটে মাদক কারবার এবং সদরঘাট এলাকায় ফুটপাত ও দোকানপাটের চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তদন্ত কর্মকর্তা এসআই শুভ বাড়ৈ যুগান্তরকে বলেন, প্রাথমিকভাবে মাদক কারবারি ও পূর্বের বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জানা গেছে। যারা গ্রেফতার হয়েছে তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

মিতুলের বাবা মো. রাসেল সরদার দিনমজুরের কাজ করেন। দুই ছেলে-মেয়ের মধ্যে মিতুল বড়। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি মিরপুর-২ নম্বর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর থানার ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়নের শাহ ভাঙ্গল এলাকায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম