হামলায় আহত শ্রমিক দল নেতার মৃত্যু
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে কুপিয়ে গুরুতর আহত করার সাত দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শ্রমিক দল নেতা আবু বক্কর সিদ্দিক রাসেল। বৃহস্পতিবার দুপুরে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসনকেন্দ্রে (নিটোর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাসেলের স্ত্রী শিরিন আক্তার আগে এ ঘটনায় যুবদল নেতা জাহিদ হোসেন মোড়লকে প্রধান আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যাচেষ্টা মামলা করেছিলেন।
