Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বন্দরে বৈষম্যবিরোধী নেতা হত্যায় মামলা আসামি ৪০

Advertisement

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নারায়ণগঞ্জের বন্দরে মামলা তুলে না নেওয়ায় ইসলামী যুব আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুলকে (৩৮) কুপিয়ে হত্যার ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। বুলবুলের বড় ভাই জুবায়ের আল আমিন ‘সিফাত বাহিনী’র প্রধান শেখ সিফাতকে প্রধান আসামি করে ৪০ জনের বিরুদ্ধে মামলা করেন। বৃহস্পতিবার রাতে ২১নং ওয়ার্ড বন্দরের সালেহনগর এলাকায় বুলবুলকে কুপিয়ে হত্যা করা হয়। বুলবুল ২২নং ওয়ার্ড বন্দরের শাহী মসজিদ ঠাকুরবাড়ী এলাকার মৃত রাজা মাস্টারের ছেলে। তিনি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার যুগ্ম সম্পাদক ছিলেন। ঘটনার পর বন্দরের কদমরসুল মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি সিফাতসহ ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার অপর আসামিরা হচ্ছে, মাহাবুব হোসেন ওরফে মাহফুজ, জুম্মান ওরফে হোয়াইট জুম্মান, রিয়াদ, সিয়াম, ইরফান, মিনারা, নাসিমা বেগম, রুমা বেগম, ইয়াসমিন ও সিজান ওরফে জিসান। তাদের ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার বাদী জানান, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় বুলবুল। এ কারণে তার রিকশা গ্যারেজে হামলা ও ব্যাপক লুটপাট চালানো হয়। এই ঘটনায় ২০২৪ সালের ২০ আগস্ট শেখ সিফাতকে প্রধান আসামি করে বন্দর থানায় মামলা করেন বুলবুল। মামলা করার পর থেকেই এটি তুলে নেওয়ার জন্য বুলবুলকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় বুলবুলকে একা পেয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয় সিফাত বাহিনী। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বুলবুলকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে যায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম