Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

গাজীপুরে চালককে হত্যা করে অটোরিকশা বিক্রি

শোকে মায়েরও মৃত্যু, দুই খুনি গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গাজীপুরে অটোরিকশাচালক আতাউর হত্যায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চালককে হত্যার পর অটোরিকশাটি ৪২ হাজার টাকায় বিক্রি করে ভাগ করে নেয় আসামিরা। গ্রেফতারের পর অটোরিকশা ও হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই গাজীপুর। গ্রেফতাররা হলো, কাপাসিয়ার ঘাগরিচালা এলাকার রাজীব খান, মির্জানগর গ্রামের নকিবুল হাসান (২৪)। এছাড়াও অটোরিকশা ক্রয়ের দায়ে কিবরিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এরআগে ২০ আগস্ট রাতে কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর সরকার বাড়িসংলগ্ন কাঁচা রাস্তায় আতাউর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। তার মৃত্যুর খবর সইতে না পেরে মা জহুরা খাতুনও (৭৫) মারা যান। রোববার সংবাদ সম্মেলনে গাজীপুর পিবিআই জানায়, গ্রেফতার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা জানিয়েছে চালক আতাউর রহমানের সঙ্গে পূর্বপরিচয় ও আত্মীয় সম্পর্ক ছিল তাদের। তাকে ডেকে নিয়ে গলাটিপে, রড ও হাতুড়ি দিয়ে মাথায় উপর্যুপরি আঘাতে হত্যা করা হয়। পরে অটোরিকশা বিক্রি করে টাকা ভাগবাটোয়ারা করে নেয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম