Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

দেড়শ টাকার জন্য ডেমরায় মাথা থেঁতলে অটোচালককে হত্যা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন ও ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর ডেমরায় ‘মাত্র ১৫০ টাকা পাওনা আদায়কে’ কেন্দ্র করে এক অটোচালককে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক রনিকে (২৬) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। জানা গেছে, নিহত মো. দেলোয়ার হোসেন (৪৫) ডেমরার কামারভোগ এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে। অন্যদিকে অভিযুক্ত রনি একই এলাকার আফজাল মিয়ার ছেলে। রনি এলাকায় মাদকাসক্ত এবং মাদক বিক্রেতা হিসাবে পরিচিত। দেলোয়ারের সঙ্গে রনির পূর্বপরিচয় ছিল। দেলোয়ার রনির কাছে ১৫০ টাকা পেতেন। বৃহস্পতিবার রাত ২টা থেকে শুক্রবার ভোর ৫টার মধ্যে যে কোনো সময় কামারভোগ এলাকায় দেলোয়ারের কাছে পাওনা টাকা চাওয়া নিয়ে রনির সঙ্গে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে রনি ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে দেলোয়ারের মাথায় একের পর এক আঘাত করে থেঁতলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা রনিকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে ডেমরা থানা পুলিশ গিয়ে দেলোয়ারের লাশ উদ্ধার করে এবং রনিকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত রনিকে পুলিশ হেফাজতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ডেমরা থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম