চেয়ারম্যান পদ নিয়ে দ্বন্দ্বে কেরানীগঞ্জে স্কুলে হামলা
Advertisement
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চেয়ারম্যান পদ নিয়ে বিরোধের জেরে কেরানীগঞ্জের চুনকুটিয়ার ‘লন্ডন স্কুল অব ইংলিশ’-এ হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে স্কুলের ভেতরে ঢুকে একপক্ষের ওপর বহিরাগতরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুলটির অংশীদার ফিরোজ আলম এবং তিন শিক্ষক আহত হয়েছেন। আহত শিক্ষকরা হলেন-বাংলা মিডিয়ামের ইনচার্জ নুসরাত খান, সহকারী শিক্ষক আলিমুজ্জামান ও অয়ন ঘোষ। ঘটনার সময় স্কুলে প্রায় ৬০০ শিক্ষার্থীর পরীক্ষা চলছিল। নিচতলায় অবস্থান করছিলেন শতাধিক অভিভাবক। হঠাৎ হামলা ও মারামারির ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও হামলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন অভিভাবক। এমনকি কয়েকজন পুলিশ সদস্যকে মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করতে দেখা গেছে বলেও দাবি তাদের। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘দুই পক্ষকে থানায় নিয়ে বিষয়টি মীমাংসার জন্য বসানো হয়েছে। কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
