Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বেরাইদ গণপাঠাগারে আলোচনা

আজকের শিক্ষার্থী আগামী দিনের পরিণত পাঠক

ছয় পেশাজীবীকে ‘গ্রন্থসুহৃদ’ সম্মাননা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আজকের শিক্ষার্থী আগামী দিনের পরিণত পাঠক

Advertisement

পাঠক সৃজনের মূল উৎস শিক্ষাপ্রতিষ্ঠান। এ কাজ শুরু করতে হবে প্রাথমিক স্তরে। তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ-বিশ্ববিদ্যালয় স্তরে আমরা পরিণত পাঠক পাব। দেশ পাবে সুনাগরিক। জ্ঞানভিত্তিক, বিজ্ঞানমনা ও আলোকিত সমাজ গঠনে এর বিকল্প নেই। শুক্রবার ঢাকা উত্তর সিটির ৪২নং ওয়ার্ডে বেরাইদ গণপাঠাগার আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেছেন। ‘আজকের শিক্ষার্থী আগামী দিনের পরিণত পাঠক’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেগপা সভাপতি এমদাদ হোসেন ভূঁইয়া। সঞ্চালনা করেন গ্রন্থাগারিক মোশাররফ।

অনুষ্ঠানে পাঠকসৃজনের মাধ্যমে গ্রন্থাগার আন্দোলনে অবদান রাখায় ছয় পেশাজীবীকে ‘গ্রন্থসুহৃদ’ সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেছে বেরাইদ গণপাঠাগার (বেগপা)। তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন-কথাসাহিত্যিক ইমন চৌধুরী, কার্টুনিস্ট কাওছার মাহমুদ, লেখক সত্যজিৎ বিশ্বাস, লেখক ও প্রকাশক রতন চন্দ্র পাল (আর সি পাল), শিক্ষক চন্দ্র শেখর সরকার ও শংকর চক্রবর্তী। শংকর চক্রবর্তী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। কথাসহিত্যিক ইমন চৌধুরী বলেন, সাহিত্য হচ্ছে জীবনের আয়না। স্কুল, মাদ্রাসা, কলেজ-বিশ্ববিদ্যালয়ে যথাযথ গুরুত্ব দিয়ে সাহিত্যের পাঠদান করা উচিত। গণগ্রন্থাগারগুলো সাহিত্যচর্চার প্রাণকেন্দ্র হয়ে উঠতে পারে। এক সময়ের এই রেওয়াজ আবার চালু করা যেতে পারে।

কার্টুনিস্ট কাওছার বলেন, শিল্পীর কুশলতায় একটি কার্টুন হাজারো প্রশ্নের জবাবের প্রতীক হয়ে উঠতে পারে। নিরানন্দ জীবনে রসের সঞ্চার করতে পারে। এ জন্য বেশি করে বই পড়তে হবে। পাঠাগারে যেতে হবে। লেখক সত্যজিৎ বলেন, ভার্চুয়াল রিডার বেড়েছে। ফিজিক্যাল রিডার বাড়াতে হবে। বই কিনতে হবে, পড়তে হবে, গ্রন্থাগারে যেতে হবে, গ্রন্থচর্চা বাড়াতে হবে। লেখক-প্রকাশক রতন চন্দ্র পাল বলেন, প্রকাশনা শিল্প টিকে থাকার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে পাঠকের বইপ্রীতির ওপর। বইপড়ার উৎকৃষ্ট স্থান গ্রন্থাগার বা পাঠাগার। এ জন্য সবার পৃষ্ঠপোষকতা দরকার। সদ্য অবসরে যাওয়া শিক্ষক চন্দ্র শেখর বলেন, শিক্ষার মূল আদর্শের প্রতি শিক্ষক-শিক্ষার্থী সবাইকে অনুগত থাকতে হবে। বর্তমান শিক্ষাবন্ধব সরকার গ্রন্থাগারগুলোর উন্নয়নে যথেষ্ট মনোযোগী বলে মনে করি। গ্রন্থসুহৃদ এমদাদ ভূঁইয়া সমাপনী বক্তব্যে বেরাইদ গণপাঠাগার ও বাংলাদেশ গ্রন্থসুহৃদ সমিতির ইতিবৃত্ত তুলে ধরেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা আহত ১০

সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা আহত ১০

সরকারি হাসপাতালের রোগী যাবে চার প্রাইভেটে

সরকারি হাসপাতালের রোগী যাবে চার প্রাইভেটে

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ব্যাংক খাত নিয়ে সুনির্দিষ্ট তথ্য চায় কমিটি

ব্যাংক খাত নিয়ে সুনির্দিষ্ট তথ্য চায় কমিটি

হাসপাতাল তদারকির দায়িত্বে ৫৪ কর্মকর্তা

হাসপাতাল তদারকির দায়িত্বে ৫৪ কর্মকর্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম