Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বনানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই ভবনে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ওই আগুন নেভানো হয়। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, বনানী এফআর টাওয়ারের পাশে আহমেদ টাওয়ার নামে একটি ২৬তলা ভবনের ২৩তলায় বায়িং হাউজের কার্যালয়ে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ওই বায়িং হাউজের অফিসের এসি ও কম্পিউটারের সার্ভারে আগুন ছিল। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৫টা ৫৬ মিনিটে কাজ শুরু করে ৬টা ১০ মিনিটে আগুন নির্বাপণ করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য নেই।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হারল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হারল বাংলাদেশ

ফায়ার সার্ভিসের প্রতিবেদন বিশ্লেষণ ৯ মাসেই ৪৫৩ কোটি টাকার আর্থিক ক্ষতি

৯ মাসেই ৪৫৩ কোটি টাকার আর্থিক ক্ষতি

দুই দিনে ৩ কোটি টাকার স্বর্ণ-মদ ল্যাপটপ আটক

দুই দিনে ৩ কোটি টাকার স্বর্ণ-মদ ল্যাপটপ আটক

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা গাজীপুরবাসীর না ভেঙে চালু করা হোক বিআরটি প্রকল্প

না ভেঙে চালু করা হোক বিআরটি প্রকল্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম