নবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ডেঙ্গু যাতে মহামারি আকার ধারণ করতে না পারে জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে। শনিবার বেলা ১১টায় এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা ফটক থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাকোপা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে করণীয় শীর্ষক আলোচনা সভা করে। সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জের ইউএনও ইয়াছিন খন্দকার। সভায় ইউএনও বলেন, বাড়ির আশপাশে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ডাবের খোসা, বালতি বা গাড়ির পরিত্যক্ত টায়ারে জমানো পানি প্রতি সপ্তাহে পরিষ্কার করুন। ব্যবহারের পানি সবসময় ঢেকে রাখুন, যাতে মশা ডিম পাড়তে না পারে। আরও বক্তব্য দেন-নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, কলাকোপা ইউপির প্যানেল চেয়ারম্যান বাবু লাল মোদক প্রমুখ।
