Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

হামের মৃত্যু ১১০০ ছুঁইছুঁই

উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৪৮ জনের মৃত্যু ঢাকা বিভাগে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বছরজুড়ে চলা হামের প্রার্দুভাবে আক্রান্ত ও মৃত্যু কোনোভাবেই থামানো যাচ্ছে না। দেশে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫৯ জন। হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের শরীরে। নতুন তিনজনের মৃত্যু নিয়ে চলতি বছরে এ পর্যন্ত হামের উপসর্গ ও হামে আক্রান্ত হয়ে ১ হাজার ৯৯ জনের প্রাণ গেল। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০১ জনের। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন। হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৩০৮ জনের। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন চট্টগ্রামে বিভাগে ও একজন সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন। হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৪৮ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এরপরই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছেন ১৭৬ জন। এছাড়া রাজশাহী বিভাগে ৯৩, ময়মনসিংহে ৭৯, চট্টগ্রামে ৮৩, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ৪০৪ জন, চট্টগ্রামে ২৭৫, সিলেটে ১৬৪, বরিশালে ১৩০, খুলনায় ৭৮, ময়মনসিংহ ৬৮, রাজশাহীতে ২৮ ও রংপুরে ১২ জন। ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না। কেবল হাসপাতালে আসা বা ভর্তি রোগীর তথ্য নথিভুক্ত হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জাতিসংঘ অধিবেশন নিয়ে হুমায়ুন কবির বাইরের কোনো চাপে বোয়িং কেনা হয়নি

বাইরের কোনো চাপে বোয়িং কেনা হয়নি

গণমাধ্যমকে প্রসিকিউটর জোহা জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন

জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন

দুদকের ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট

দুদকের ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট

হামের মৃত্যু ১১০০ ছুঁইছুঁই

হামের মৃত্যু ১১০০ ছুঁইছুঁই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম