Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

আদাবরে বাড়ি দখলের চেষ্টা

আসামি ধরতে গেলে আক্রমণ পুলিশের গুলিতে আহত দুই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর আদাবরে বাড়ি দখলের চেষ্টার ঘটনায় আরও চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-রাজিব হাওলাদার (৩০), সাগর ওরফে ছোট বিগার (২৪), শাকিব (২৩) ও রাশেদ (২৪)। তাদের কাছ থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিচ উদ্ধার করা হয়েছে। সোমবার মধ্যরাতে আদাবর থানাধীন নবোদয় হাউজিং কাঁচাবাজার সংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এই অভিযানের সময় আসামিরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে রাজিব ও সাগরের পায়ে গুলি লাগে। পরে আহত দুজনকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা এসব তথ্য জানান। তিনি বলেন, সোমবার রাত ২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার কয়েকজন আসামি ওই এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালালে ৭-৮ জনকে দেখতে পায় পুলিশ। তাদের গ্রেফতারের চেষ্টা করা হলে কয়েকজন ধারালো চাপাতি নিয়ে পুলিশের দিকে এগিয়ে এসে হামলার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে সঙ্গে থাকা কনস্টেবল মোশরেকুল ইসলামের শটগান দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এতে দুজন গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা গেলেও বাকিরা পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে। রাজিব হাওলাদার মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। শাকিব ও রাশেদের বিরুদ্ধেও পাঁচটি করে মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার ভোরে খুরশিদ আলম খানের নেতৃত্বে হাবিবুল্লাহ ওরফে রাসেল, কালামসহ অজ্ঞাতনামা ১৫-২০ মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে শ্যামলী হাউজিং লিমিটেডের ৬ নম্বর রোডের ৪১ ও ৪২ নম্বর প্লটের ওপর নির্মিত একটি ভবনে হামলা চালায়। এ সময় তারা ভবনে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে এবং প্রধান ফটকে চাপাতি দিয়ে কুপিয়ে দরজা-জানালা ভাঙচুর করে। এ ঘটনায় আদাবর থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলার পর এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৯ জনকে পুলিশ ও একজনকে গ্রেফতার করেছে এসআরবি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আদাবরে বাড়ি দখলের চেষ্টা আসামি ধরতে গেলে আক্রমণ পুলিশের গুলিতে আহত দুই

আসামি ধরতে গেলে আক্রমণ পুলিশের গুলিতে আহত দুই

রাজনৈতিক ছত্রছায়ায় সন্ত্রাস দখল ও চাঁদাবাজি ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

নায়েমে কয়েক কোটি টাকার দুর্নীতি

নায়েমে কয়েক কোটি টাকার দুর্নীতি

পরিচালকের ভূমিকা প্রশ্নবিদ্ধ স্থগিত জাতীয় গ্রন্থকেন্দ্রের অনুষ্ঠান

স্থগিত জাতীয় গ্রন্থকেন্দ্রের অনুষ্ঠান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম