Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়াকে আহ্বান বাংলাদেশের

Advertisement

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, শিল্প, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার সিউলে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য আলোচনাবিষয়ক উপমন্ত্রী হিয়েজিন কোয়ান এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) ভাইস প্রেসিডেন্ট দোহ ইয়ং-আহর নেতৃত্বাধীন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এসব বিষয়ে আলোচনা করেন।

হিয়েজিন কোয়ানের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহের কথা জানান। বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর ও শিল্পোন্নয়নে দক্ষিণ কোরিয়ার ভূমিকারও প্রশংসা করেন তিনি।

আগস্টে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়ায় এ চুক্তি কোরিয়া ও আঞ্চলিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের আরও গভীরভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে।

বৈঠকে বাংলাদেশি পণ্য ও সেবা আমদানি বাড়াতে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান হুমায়ুন কবির। একই সঙ্গে দুদেশের বাণিজ্য ঘাটতি ধীরে ধীরে কমানোর ওপর গুরুত্ব দেন তিনি। বাংলাদেশি কৃষি, মৎস্য ও খাদ্যপণ্যের জন্য খাদ্যনিরাপত্তা পরিদর্শন ও কোয়ারেন্টাইন প্রক্রিয়া সহজ করারও অনুরোধ করেন।

জবাবে উপমন্ত্রী হিয়েজিন কোয়ান বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতিকে স্বাগত জানান। সিইপিএ কাঠামোর আওতায় দুদেশের বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও সম্প্রসারণে কোরিয়ার আগ্রহের কথা জানান তিনি।

এছাড়া কোইকার ভাইস প্রেসিডেন্ট দোহ ইয়ং-আহর সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কোইকার দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন। অনুদান সহায়তা, সক্ষমতা বৃদ্ধি, কারিগরি সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে সংস্থাটির ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এক্স অ্যাকাউন্ট হ্যাকে মামলা জামায়াত আমিরের ডিভাইস না পেয়ে থমকে তদন্ত

জামায়াত আমিরের ডিভাইস না পেয়ে থমকে তদন্ত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী বিমান

দেশে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী বিমান

মিরপুরে ফুটপাত উচ্ছেদে সংঘর্ষ নতুন করে বসেনি কোনো হকার

নতুন করে বসেনি কোনো হকার

ভুল ধরিয়ে দিলে সংশোধন করবে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

ভুল ধরিয়ে দিলে সংশোধন করবে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম