Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আগুন

Advertisement

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চট্টগ্রাম বন্দর থেকে ধ্বংসের জন্য নারায়ণগঞ্জে আনার পথে বিপজ্জনক রাসায়নিকবাহী একটি কাভার্ডভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালিবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

কাভার্ডভ্যানটির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাভার্ডভ্যানটিতে করে চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়াব এলাকার ওয়াটা কেমিক্যালসে রাসায়নিক নেওয়া হচ্ছিল। তবে আগুন শুধু ইঞ্জিনে সীমাবদ্ধ থাকায় ভেতরে থাকা রাসায়নিক বা এসিডে ছড়ায়নি। চালক ও হেলপারও নিরাপদে রয়েছেন।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের এইট বি ইয়ার্ড থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় প্রথম ধাপে ৯টি কনটেইনার নারায়ণগঞ্জের উদ্দেশে পাঠানো হয়। এসব কনটেইনারে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের একটি চালান, মিথানলের পাঁচটি এবং থিনারের দুটি কনটেইনার ছিল।

দীর্ঘ প্রায় দুই দশক চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা এসব বিপজ্জনক রাসায়নিক ধ্বংসের জন্য নারায়ণগঞ্জে নেওয়া হয় বলে সূত্র জানায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হারল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হারল বাংলাদেশ

ফায়ার সার্ভিসের প্রতিবেদন বিশ্লেষণ ৯ মাসেই ৪৫৩ কোটি টাকার আর্থিক ক্ষতি

৯ মাসেই ৪৫৩ কোটি টাকার আর্থিক ক্ষতি

দুই দিনে ৩ কোটি টাকার স্বর্ণ-মদ ল্যাপটপ আটক

দুই দিনে ৩ কোটি টাকার স্বর্ণ-মদ ল্যাপটপ আটক

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা গাজীপুরবাসীর না ভেঙে চালু করা হোক বিআরটি প্রকল্প

না ভেঙে চালু করা হোক বিআরটি প্রকল্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম