Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ছয় লাখ টাকা লুট

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে গাড়িচাপা দিয়ে পালাল ছিনতাইকারীরা

Advertisement

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন মো. হাবিবুল্লাহ নামে এক ব্যবসায়ী। ছিনতাইকারীদের প্রাইভেটকারের পিছু নেওয়ার সময় ওই গাড়ির ধাক্কায় সড়কে পড়ে আহত হন তিনি। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ছালু হাজি রোডের মাথায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী হাবিবুল্লাহ সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান, দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের দশতলা এলাকার ব্র্যাক ব্যাংক থেকে ছয় লাখ টাকা উত্তোলন করে টাকা নিয়ে মোটরসাইকেলে মিজমিজি দক্ষিণপাড়াস্থ তার বাসার দিকে রওয়ানা হন। পরে মৌচাক ছালু হাজি রোডের মাথায় পৌঁছালে পেছন দিক থেকে আসা সাদা রঙের একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় গাড়িতে থাকা একজন জানালা দিয়ে হাত বাড়িয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ টান দিয়ে নিয়ে যান। পরে তিনি মোটরসাইকেলে ছিনতাইকারীদের গাড়ির পিছু নিলে একপর্যায়ে মাদানী নগর মাদ্রাসার সামনে পৌঁছালে প্রাইভেটকারটি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে আহত হন। পরে ছিনতাইকারীরা গাড়ি নিয়ে কাঁচপুর ব্রিজের দিকে পালিয়ে যায়। থানার এসআই ইউসুফ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছেন। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম