সংবিধান সংশোধন কমিটিতে ‘আমরা-মামুরা’: হাসনাত আবদুল্লাহ
Advertisement
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষকে ‘আমরা-মামুরা সংশোধন কমিটি’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ-সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এটি আসলে একটি আমরা-মামুরা সংশোধন কমিটি। আপনারা দেখেছেন সংস্কারের জন্য যারা দীর্ঘ যুগ ধরে বিভিন্ন লড়াই-সংগ্রাম করেছেন, একটি চেয়ার, পদ কিংবা মন্ত্রণালয়ের লোভ দেখিয়ে তাদেরও এখন কিনে নেওয়া হয়েছে। দিনশেষে মানুষ তাদের মূল্যায়ন করবে, বিচার করবে এবং প্রশ্নবিদ্ধ করবে। রোববার অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, যিনি বলেছিলেন ‘গণভোটের চেয়ে আলুর দাম বেশি গুরুত্বপূর্ণ’, মূলত মৌলিক সংস্কারগুলো এড়িয়ে যাওয়ার জন্যই তিনি প্রথমে গণভোট মানতে চাননি।
