Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ভারত-বাংলাদেশের বন্ধন সাময়িক ঝড় মুছতে পারবে না: এম জে আকবর

Advertisement

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বলেছেন, সাময়িক মেঘ বা ঝড় এসে ভারত-বাংলাদেশের দীর্ঘস্থায়ী বন্ধনকে মুছে দিতে পারবে না। রোববার বে-অব বেঙ্গল কনফারেন্সে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম জে আকবর বলেন, ‘দুদেশের সম্পর্কে উত্থান-পতন থাকবেই। দুদেশের মধ্যে যেসব প্রশ্ন ও সমস্যা রয়েছে, সেগুলো সমাধানের ক্ষেত্রে সবসময় শুধু ‘কী সম্ভব’ এই প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ না থেকে ‘কেন এটি অসম্ভব’ এই প্রশ্নটিও করতে হবে। তাহলেই নতুন সম্ভাবনার পথ খুলে যেতে পারে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারত-দুদেশই নিজেদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে গড়ে ওঠা রাষ্ট্র। বাংলাদেশের রাষ্ট্র পরিচয়ের মূল ভিত্তি হলো ভাষা। বাংলা ভাষার শক্তি ও সাংস্কৃতিক পরিচয়ই বাংলাদেশকে অন্যদের থেকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে।’ সার্বভৌমত্বের গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, ‘কোনো দেশের সার্বভৌমত্বকে সম্মান করা না হলে বিশ্ব আরও বিশৃঙ্খলার দিকে যেতে পারে।’

বর্তমান বিশ্বের সংঘাতময় অবস্থা প্রসঙ্গে ভারতের সাবেক এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো যুদ্ধকে অবৈধ বলার আগে এর উৎস ও পটভূমি খুঁজে দেখা জরুরি। বিংশ শতাব্দী ছিল তিনটি বিশ্বযুদ্ধের শতাব্দী। ঠান্ডা যুদ্ধকেও এক ধরনের বিশ্বযুদ্ধ হিসাবে দেখা যায়।’

এম জে আকবর বলেন, ‘ইউরোপে ঠান্ডা যুদ্ধ থাকলেও দক্ষিণ-পূর্ব এশিয়া বা দক্ষিণ আফ্রিকায় এর প্রভাব মোটেও ঠান্ডা ছিল না। এসব সংঘাতকে বিশ্বযুদ্ধ বলা হয়েছিল এ কারণে নয় যে, পুরো পৃথিবী সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছিল। বরং বিশ্বের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পরাশক্তি ও সাম্রাজ্যগুলোর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়েছিল।’

তিনি বলেন, ‘এখনকার সংঘাতকে একটি একক বিশ্বযুদ্ধ হিসাবে দেখা যায় না। বরং বিশ্বজুড়ে একের পর এক সংঘাত চলছে। এসব যুদ্ধ একটানা চলে না; বিভিন্ন সময়ে শুরু হয়, আবার থেমে যায়। তবে পুরোপুরি থেমে যায় না।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হারল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হারল বাংলাদেশ

ফায়ার সার্ভিসের প্রতিবেদন বিশ্লেষণ ৯ মাসেই ৪৫৩ কোটি টাকার আর্থিক ক্ষতি

৯ মাসেই ৪৫৩ কোটি টাকার আর্থিক ক্ষতি

দুই দিনে ৩ কোটি টাকার স্বর্ণ-মদ ল্যাপটপ আটক

দুই দিনে ৩ কোটি টাকার স্বর্ণ-মদ ল্যাপটপ আটক

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা গাজীপুরবাসীর না ভেঙে চালু করা হোক বিআরটি প্রকল্প

না ভেঙে চালু করা হোক বিআরটি প্রকল্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম