Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালান পিচ্চি রাজা ২ পুলিশ গ্রেফতার

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে পিচ্চি রাজার পলায়নে জড়িত থাকায় দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ এ তথ্য জানিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, গাজীপুরের বাইমাইল নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই পালিয়েছিল পিচ্চি রাজা। গ্রেফতার দুজন হলেন এসআই প্রবীর কুমার ও প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন।

পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকার আদালতে হাজিরা ও মামলার শুনানির জন্য নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে তাদের কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে রাতে পিচ্চি রাজা শৌচাগারে যাওয়ার কথা বলে পুলিশের প্রিজন ভ্যান থেকে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনার সাত দিন পরও তাকে গ্রেফতার ধরতে পারেনি পুলিশ।

ওই সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, আসামি বহনকারী গাড়িটি রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরে বাইমাইল এলাকায় পুলিশের এক এসআই পিচ্চি রাজাকে শৌচকর্ম করানোর জন্য নিচে নামান। ওই সময় পিচ্চি রাজা পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজন ভ্যানের সঙ্গে থাকা এসআই প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব, শাকিল হোসেন ও প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে। পরে এই পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা তদন্তে গঠিত পর্যবেক্ষণ কমিটি। তাদের মধ্য থেকে পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসআই প্রবীর কুমার ও প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্য তিনজনকেও নজরদারিতে রাখা হয়েছে।

পর্যবেক্ষণ কমিটি বলছে, জিজ্ঞাসাবাদে সাময়িক বরখাস্ত পাঁচ পুলিশ সদস্যের কাছ থেকে এখনো ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট ও সন্তোষজনক তথ্য পাওয়া যায়নি। এমনকি আসামি পালানোর ব্যাপারে আগে যে তথ্য দেওয়া হয়েছিল, তাও সঠিক নয় বলে তদন্তে উঠে এসেছে। পালানোর স্থান নিয়ে আটক পুলিশ সদস্যরা একেক সময় একেক তথ্য দিচ্ছেন। এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে পুলিশ এর মধ্যে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে, পিচ্চি রাজা পালিয়েছিল ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে। পর্যবেক্ষণ কমিটির প্রধান গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটি এসবি) মোহাম্মদ মহিউল ইসলাম জানান, পাঁচ পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পর্যবেক্ষণ কমিটির সদস্য কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন বলেন, প্রিজন ভ্যানে কারাগার থেকে আদালত এবং আদালত থেকে কারাগার ফেরার মধ্যে কোথাও থামার সুযোগ নেই। তারা স্থানে থামানোর কথা বলছে, সেখানে থামানোর প্রশ্নই উঠে না। মামলাটি তদন্ত করছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সাহেব আলী পাঠান বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, ঘটনার সঙ্গে ওই দুই পুলিশ সদস্য জড়িত ছিলেন। চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হারল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হারল বাংলাদেশ

ফায়ার সার্ভিসের প্রতিবেদন বিশ্লেষণ ৯ মাসেই ৪৫৩ কোটি টাকার আর্থিক ক্ষতি

৯ মাসেই ৪৫৩ কোটি টাকার আর্থিক ক্ষতি

দুই দিনে ৩ কোটি টাকার স্বর্ণ-মদ ল্যাপটপ আটক

দুই দিনে ৩ কোটি টাকার স্বর্ণ-মদ ল্যাপটপ আটক

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা গাজীপুরবাসীর না ভেঙে চালু করা হোক বিআরটি প্রকল্প

না ভেঙে চালু করা হোক বিআরটি প্রকল্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম