মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
Advertisement
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের মসজিদগুলোতে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে সরকারি খরচে হজ পালনের জন্য নীতিমালার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হাসপাতাল ও মিশনে দীর্ঘদিন ধরে কর্মরত চিকিৎসকদের দ্রুত বদলি করার পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এতে সভাপতিত্ব করেন।
ঢাকাসহ প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি জানতে চায় সংসদীয় কমিটি : ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরে ভূমিকম্প মোকাবিলায় বিদ্যমান প্রস্তুতি কেমন, তা জানতে চেয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া তারা দুর্যোগপ্রবণ এলাকায় দ্রুত আগাম বার্তা পৌঁছানো এবং আশ্রয়কেন্দ্রগুলোর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতের সুপারিশ করেছে। বৈঠকে প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম। কমিটির সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, এস এ জিন্নাহ কবীর, নাদিয়া পাঠান পাপন, মোসাম্মৎ শাম্মী আক্তার, এ টি এম আজহারুল ইসলাম এবং মুহাম্মদ আলী আছগার বৈঠকে অংশ নেন।
