Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

পল্পবীতে ২ রাউন্ড ফাঁকা গুলি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন ও মিরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর পল্লবীতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পল্লবী থানাধীন সেকশন-১১, এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১২টায় এই প্রতিবেদন লেখার সময় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে আমাদের অফিসার গিয়েছেন। কারা গুলি ছুড়েছে সেই তথ্য সংগ্রহ করছেন। পরে বিস্তারিত জানানো যাবে।

এদিকে সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে জানিয়েছে, পল্লবীর ওই স্থানে রাস্তার ওপর দীর্ঘদিন ধরে ‘হাড্ডি সোহাগ’ নামে এক ব্যক্তি একটি অস্থায়ী বাজার বসিয়ে আসছেন।

বাজারটির দোকানিদের কাছ থেকে নিয়মিত নির্দিষ্ট পরিমাণ চাঁদা তুলে ‘তপন’ নামে এক ব্যক্তির কাছে জমা দেওয়া হতো, যা পরবর্তীতে হাড্ডি সোহাগের কাছে পৌঁছে যেত।

বৃহস্পতিবার রাতে এই চাঁদার পুরো নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিতে ‘আশিক গ্রুপের’ চার সন্ত্রাসী দুটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে। তারা চাঁদা সংগ্রহকারী তপনকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে অতর্কিত ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়। গুলির শব্দে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম