Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

নারায়ণগঞ্জে নির্বাচনি দ্বন্দ্বে দুই গ্রুপের হাতাহাতি

দুই নেতাকে শোকজ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। এক গ্রুপ আরেক গ্রুপকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে কয়েকদিন ধরে আদালত চত্বর ও বার ভবনে মিছিল মিটিং করে স্লোগান দিচ্ছে। এরই মধ্যে মঙ্গলবার দুই গ্রুপের নেতাদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আইনজীবী ফোরামের নেতাদের এ বিভাজন নিয়ে বিএনপি সমর্থিত সাধারণ আইনজীবীরা বিব্রতবোধ করছেন। তাদের দাবি, বারবার সমিতির নির্বাচন ঘিরে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে সাধারণ মানুষের কাছে আইনজীবীদের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে বার ভবনে এ হাতাহাতি ও অসদাচরণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধান ও মহানগর বিএনপির ১৩নং ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু স্বাক্ষরিত নোটিশে তাদের ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জাতীয়বাদী আইনজীবী ফোরামের সদস্য কয়েকজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে জানান, এবারের আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ফোরাম থেকে সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বর্তমান সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধান। কিন্তু মহানগর বিএনপির আহ্বায়ক ও বারের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান চান সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ নিয়ে সাখাওয়াত হোসেন খানের সঙ্গে আনোয়ার প্রধানের বিরোধ বাধে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে তাদের দুজনের বিরোধ আরও তীব্র আকার ধারণ করে, যা একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম