Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

কালিয়াকৈরে টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা

অভিযুক্ত আটক

Advertisement

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কালিয়াকৈরে পূজার মণ্ডপের পাশের মেলা থেকে ১শ টাকার লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার বিকালে উপজেলার আটাবহ ইউনিয়নের জালশুকা প্রকাসের মোড় এলাকায় ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। অভিযুক্ত রুহুল আমিন বাবু পেশায় একজন দিনমজুর।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ওইদিন বিকালে ওই শিশু শিক্ষার্থী বাড়ির পাশে একটি পূজা মণ্ডপের পাশে সহপাঠীদের সঙ্গে মেলা দেখতে যায়। এ সময় ওই শিশুটিকে ১শ টাকা দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে পাশের লোকজন এসে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত ব্যক্তিতে আটক করে গণপিটুনি দেয়। পরে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত রুহুল আমিন বাবুকে গ্রেফতার করে। এ ঘটনায় শিশুটি উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে হেফাজতে নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম