Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করা ছাত্রলীগ নেতা গ্রেফতার

Advertisement

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর মিরপর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে তানভীর জোমাদ্দার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। বুধবার দুপুরে অভিযান চালিয়ে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত শনিবার ওই এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ওই ছাত্রলীগ নেতাও অনুষ্ঠানে হাজির হন। পরিদর্শনের একপর্যায়ে ওই ছাত্রলীগ নেতা প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। ঘটনাটির ভিডিও ফেসবুকে ভাইরাল হলে তাকে খুঁজতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। একপর্যায়ে মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের ডিঙিয়ে প্রধানমন্ত্রীকে অনুসরণ করতে থাকেন ওই ছাত্রলীগ নেতা। একপর্যায়ে সবাইকে পেছনে ফেলে প্রধানমন্ত্রীর কাছাকাছি পৌঁছেও যান। মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ঘটনার ভিডিও যাচাই করে তানভীরকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

স্পেনে কর্মসংস্থানের ফাঁদ লিবিয়ায় জিম্মি যুবক ‘নির্বাক দর্শক’ পুলিশ

লিবিয়ায় জিম্মি যুবক ‘নির্বাক দর্শক’ পুলিশ

ফ্রান্সের বিক্ষোভে রহস্যময় স্লোগানে তোলপাড় ‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’

‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’

মাতুয়াইল শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট রোগীর ভিড় চিকিৎসক সংকটে সেবায় হিমশিম

রোগীর ভিড় চিকিৎসক সংকটে সেবায় হিমশিম

নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম