বন্দরে আগুনে তুলার গোডাউন ভস্মীভূত
Advertisement
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বন্দরে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে দুটি গোডাউনের ৫-৬টি বেল্টপ্রেস মেশিন এবং শেডসহ বিপুল পরিমাণ তুলা ও প্রয়োজনীয় কাগজপত্র ভস্মীভূত হয়েছে। শুক্রবার সকালে বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে। বন্দর ও কাঁচপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রায় সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনুমানিক আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়। অগ্নিকাণ্ডে এক মহিলা শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, সকালে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে। পরে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তিনটি ইউনিটের চেষ্টায় দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে তিনি জানান।
