হাইওয়ে পুলিশের হয়রানি
কালিয়াকৈরে অটোরিকশা চালকদের অবরোধ
Advertisement
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বোর্ডঘর এলাকায় শুক্রবার সকালে অটোরিকশাচালকরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের উভয় পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও গাড়িচালকরা। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তির যেন শেষ নেই। মহাসড়কে অবাধে অটোরিকশা চলাচলে হাইওয়ে পুলিশ নানাভাবে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। জানা যায, দীর্ঘ দিন ধরে ওই সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে আসছে। সড়কের নানা স্থানে নানাভাবে তাদের হয়রানি করছে হাইওয়ে পুলিশ। আন্দোলনকারীরা এ সময় হাইওয়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন। মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা তাদের বক্তব্যে বলেন, হাইওয়ে পুলিশ অটোরিকশাচালকদের রিকশা আটক করে ২৬০০ টাকা করে করে আদায় করে। মাঝেমধ্যে অটোরিকশা ডাম্পিংয়ে নিয়ে যায়। সংবাদ পেয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে নেন। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পার্শ্বে যান চলাচল স্বাভাবিক হয়।
