Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

চাবি লাগানো অটোরিকশা, চালু করতে গিয়ে প্রাণ গেল শিশুর

Advertisement

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর মিরপুরের দুয়ারীপাড়ায় চাবি লাগানো অটোরিকশা চালু করতে গিয়ে দুর্ঘটনায় জান্নাত নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুয়ারীপাড়ার ৭ নম্বর সড়কের ‘ক’ ব্লকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশার চালক গাড়িটি চাবিসহ বাসার সামনে রেখে ভেতরে যান। একই বাসায় থাকত শিশু জান্নাত। ঘটনার সময় সে অটোরিকশার সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় অন্য একটি মেয়ে অটোরিকশাটি চালু করে গতি বাড়ানোর চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে। পরে শিশুটিকে দ্রুত ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি সিদ্দিক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

জ্বালানি ও এআই স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

জ্বালানি ও এআই স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

সিইসির পদত্যাগ দাবি দিল্লিতে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা

দিল্লিতে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা

শিশুকে যৌন নিপীড়ন টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে মারধর

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে মারধর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম