Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ

Advertisement

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শুক্রবার নিজ ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া আক্তার সুমার (৫০) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ডালিয়া বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজার এলাকায় সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলায় থাকতেন। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, ‘তাকে কে বা কারা হত্যা করেছে, তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যদের আসার কথা রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

ডালিয়া বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। তিনি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিছুদিন খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। তার বাবার বাড়ি বরিশালে এবং শ্বশুরবাড়ি কেরানীগঞ্জে। স্বামী লিয়াকত শিকদারের সঙ্গে ১২ বছর আগে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই মেয়েকে নিয়ে তিনি ওই ফ্ল্যাটে থাকতেন। মেয়েদের বিয়ে হওয়ার পর একাই থাকতেন সেখানে। ডালিয়া প্রায় ২০ বছর বাঘাপুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সদস্য ছিলেন। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির পরিচালনা কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

জ্বালানি ও এআই স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

জ্বালানি ও এআই স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

সিইসির পদত্যাগ দাবি দিল্লিতে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা

দিল্লিতে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা

শিশুকে যৌন নিপীড়ন টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে মারধর

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে মারধর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম