Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

জর্ডানে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৬

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জর্ডানে একটি গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলার সময় বন্দুকধারীদের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার কারাক গভর্নরেটের হামুদ গ্রামের গির্জায় এ হামলায় আরও ২৮ জন আহত হন। দেশটির সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের।

খবরে বলা হয়েছে, বন্দুকধারীরা একটি গাড়িতে করে এসে গির্জায় প্রবেশ করে এবং পালিয়ে যাওয়ার আগে গুলি চালায়। সরকারের মুখপাত্র আল-মোমানি মোহাম্মদ একে জঘন্য হামলা বলে বর্ণনা করেছেন।

জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, কর্তৃৃপক্ষ কারাককে নিশানা করে চালানো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবচেয়ে কঠোর শাস্তির ব্যবস্থা নেবে।

ডজন ডজন লোক অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য গির্জার ভেতরে ছিল। তখন গোলাগুলি শুরু হয়। জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশন আল-মামলাকাকে এমনটিই জানিয়েছেন শোকাহতদের একজন খালেদ বুরকান। তিনি বলেন, রাইফেল এবং পিস্তল নিয়ে দুই হামলাকারী বেশ কয়েক মিনিট ধরে শোকার্তদের লক্ষ্য করে গুলি চালায়। বিবিসির যাচাই করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিন বন্দুকধারী রাস্তা থেকে গির্জার দিকে এগিয়ে যাচ্ছে।

হামলাকারীদের মধ্যে দুজনকে গির্জার প্রাঙ্গণে একটি গাড়ির প্রবেশদ্বারের দিকে যেতে দেখা যায়, এরপর তারা অল্প সময়ের জন্য পিছিয়ে গিয়ে তৃতীয় একজনকে নিয়ে ফিরে আসে। তিনজনের সবার হাতেই হাতবন্দুক ছিল বলে মনে হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

জ্বালানি ও এআই স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

জ্বালানি ও এআই স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

সিইসির পদত্যাগ দাবি দিল্লিতে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা

দিল্লিতে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা

শিশুকে যৌন নিপীড়ন টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে মারধর

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে মারধর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম