Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

রাজধানীতে গণঅধিকার পরিষদের হারিকেন মিছিল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বিদ্যুতের ‘অস্বাভাবিক’ দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। দলটির সদস্য সচিব নুরুল হক নূরের নেতৃত্বে শুক্রবার রাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড়, কাকরাইল, নাইটিঙ্গেল, ফকিরাপুল মোড় হয়ে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

দলটির যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান খান ও সাইফুল্লাহ হায়দারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন-যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, সোহরাব হোসেন, আবু হানিফ, বিপ্লব কুমার পোদ্দার, সাদ্দাম হোসেন, শাকিলউজ্জামান, ড.মালেক ফরাজী, জসিম উদ্দিন, পাঠান আজহার, সহকারী আহ্বায়ক শামসুদ্দিন, যুগ্ম-সদস্য সচিব আতাউল্লাহ, তারেক রহমান, মহানগর দক্ষিণের সদস্য সচিব ইসমাইল হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলটির সদস্য সচিব নুরুল হক নুর বলেন, বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থ এ সরকার জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। এখন সরকারের হাতে হারিকেন ধরিয়ে বিদায় দেওয়ার পালা। এক মাসে দুবার বিদ্যুতের দাম বাড়িয়ে এই সরকার জনগণের সঙ্গে ভণ্ডামি করছে, ধোঁকাবাজি করছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম