Logo
Logo
×

Advertisement

খেলা

সোনাতলায় চুরির অপবাদে মারধর রাজমিস্ত্রির মৃত্যু

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বগুড়ার সোনাতলায় ৩০০ টাকা চুরির অপবাদে মো. শাকিল নামে এক রাজমিস্ত্রিকে প্রচণ্ড মারধর করা হয়েছে। গুরুতর আহত শাকিলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

পুলিশ জানায়, শাকিল বয়ড়া গ্রামের মৃত জাহাঙ্গীর আলম বেপারীর ছেলে। ৩০০ টাকা হারিয়ে যাওয়ায় শাকিলকে চোর সন্দেহে মারধর করে একই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে ফয়সাল আহমেদ ফুল বাবু ও মৃত রাশেদ মিয়ার ছেলে হানিফ মিয়া। এ নিয়ে শনিবার দুপুরে বাড়ির সামনে বাঁশঝাড়ে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা লাঠি দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় শাকিলকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

সোনাতলা থানার ওসি কবির হোসেন রোববার জানান, লাশ শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে লিটনের চোখ শিরোপায়

লিটনের চোখ শিরোপায়

ওয়ানডেতে বাংলাদেশ-জিম্বাবুয়ে

ওয়ানডেতে বাংলাদেশ-জিম্বাবুয়ে

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজ চার রানে হেরে মেয়েরা রানার্সআপ

চার রানে হেরে মেয়েরা রানার্সআপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম