Logo
Logo
×

Advertisement

খেলা

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজ

চার রানে হেরে মেয়েরা রানার্সআপ

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চার রানে হেরে মেয়েরা রানার্সআপ

Advertisement

শেষ ১২ বলে দরকার ছিল ২৯ রান। ১৯তম ওভারে এলো ১০ রান। শেষ ওভারে প্রয়োজন ১৯ রান। প্রথম দুই বলে হলো দুই রান। তৃতীয় বলে সাদিয়া আক্তারের ছক্কা। পঞ্চম বলে আবার ছক্কা হাঁকাতে গিয়ে আউট সাদিয়া (২২ বলে ৩৫)। শেষ বলে জান্নাতুল চার মারলেও হার এড়ানো যায়নি। বাংলাদেশকে ফাইনালে চার রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হলো শ্রীলংকা। ফয়সালাবাদে শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে প্রথম ব্যাট করে শ্রীলংকার অনূর্ধ্ব-১৯ নারী দল ১৫৮ রান তোলে ছয় উইকেটে। ম্যাচ ও টুর্নামেন্টসেরা সানজানা কাভিন্দি ৪৪ বলে ৬৪ রান করেন। ১৫৯ তাড়া করতে নেমে বাংলাদেশের মেয়েরা থামেন ১৫৪/৭-এ। ৩৬ বলে ৫৯ রান করেন অধিনায়ক সাদিয়া ইসলাম। টুর্নামেন্টের অপর দল ছিল স্বাগতিক পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী ১৫৮/৬, ২০ ওভারে (সানজানা কাভিন্দি ৬৪, উমায়াঙ্গানা পেইরিস ২৮*। ফারজানা ইয়াসমিন ১/৩২)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ১৫৪/৭, ২০ ওভারে (নিশিতা আক্তার ৩২, সাদিয়া ইসলাম ৫৯, সাদিয়া আক্তার ৩৫। চামুদি প্রাবোদা ২/১৭)।

ফল : শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী

দল ৪ রানে জয়ী।

ম্যাচ ও টুর্নামেন্টসেরা : সানজানা

কাভিন্দি (শ্রীলংকা)।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে লিটনের চোখ শিরোপায়

লিটনের চোখ শিরোপায়

ওয়ানডেতে বাংলাদেশ-জিম্বাবুয়ে

ওয়ানডেতে বাংলাদেশ-জিম্বাবুয়ে

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজ চার রানে হেরে মেয়েরা রানার্সআপ

চার রানে হেরে মেয়েরা রানার্সআপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম