Logo
Logo
×

Advertisement

খেলা

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে

লিটনের চোখ শিরোপায়

দলের সিনিয়র ব্যাটারদের দায়িত্ব নিতে হবে

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লিটনের চোখ শিরোপায়

সংগৃহীত

Advertisement

জিম্বাবুয়ে সফরে গত জুলাইয়ে সবশেষ ওয়ানডে সিরিজ ২-১ এ হেরেছে বাংলাদেশ। ওয়ানডে অধিনায়ক হিসাবে সেটাই মেহেদী হাসান মিরাজের শেষ সিরিজ। আবুধাবিতে আজ লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ শুরু করতে যাচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। প্রথম প্রতিপক্ষ সিকান্দার রাজার জিম্বাবুয়ে। টুর্নামেন্টের অপর দল আফগানিস্তান। সব ম্যাচ দিন-রাত্রির। শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩০ মিনিটে। দেখা যাবে টি স্পোর্টসে।

এদিকে উদ্বোধনী ম্যাচে মিরাজের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে লিটন দাস জানিয়েছেন, মিরাজ জ্বরে ভুগছেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রথম ম্যাচে মিরাজের খেলা নিয়ে এখনই কিছু বলতে পারছি না। যতটুকু জানি ও জ্বরে ভুগছে। আশা করি, দ্রুত সুস্থ হয়ে উঠবে। প্রথম ম্যাচ থেকেই ওকে পাব।’ লিটনের চোখ শিরোপায়।

বাংলাদেশ দলে বড় চমক রহস্য-স্পিনার আলিস আল ইসলাম। এশিয়ান গেমস টি ২০-তে অভিষেক হওয়ার পর এই প্রথম একদিবসী আন্তর্জাতিক ম্যাচ খেলবেন আলিস। লিটন মনে করেন, এই ফরম্যাটে আলিসের খেলার এখনই সময়। তিনি বলেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে আলিস অনেক ভালো। সে নিজেকে প্রমাণ করেছে। ওর খেলাটা দলের জন্য ভালো হবে।’

বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে ভালো করতে পারছে না। অধিনায়কের আশা, এই সিরিজে ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলবেন। লিটন বলেন, ‘আমরা যারা ৬-৭ নম্বরে ব্যাট করতে নামব, চেষ্টা করব যেন ম্যাচটা শেষ করে আসতে পারি।’

দীর্ঘ সাত বছর পর আইসিসি ও এসিসির টুর্নামেন্টের বাইরে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। লিটন চান শেষ হাসি হাসতে। ‘আমাদের সামনে বিশ্বকাপ। প্রস্তুতির জন্য এটি সেরা সময়। আমরা যদি ভালো ক্রিকেট খেলি, তাহলে অবশ্যই চ্যাম্পিয়ন হবো’, বলেছেন অধিনায়ক।

হেড-টু-হেড

ম্যাচ বাংলাদেশ জয়ী জিম্বাবুয়ে জয়ী

৮৪ ৫২ ৩২

Advertisement

Advertisement

আরও পড়ুন

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে লিটনের চোখ শিরোপায়

লিটনের চোখ শিরোপায়

ওয়ানডেতে বাংলাদেশ-জিম্বাবুয়ে

ওয়ানডেতে বাংলাদেশ-জিম্বাবুয়ে

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজ চার রানে হেরে মেয়েরা রানার্সআপ

চার রানে হেরে মেয়েরা রানার্সআপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম