শেষ বলে হার মেয়েদের
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে তিন জাতির অনূর্ধ্ব-১৯ টি ২০ সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। জয়ের কাছে গিয়েও শেষ পর্যন্ত চার উইকেটে হারতে হলো সাদিয়া ইসলামদের। সোমবার ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে শ্রীলংকা ম্যাচের শেষ বলে জয়ী হয় চার উইকেটে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল প্রথমে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেটে ১১৯ রান তোলে। শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দল ১২০/৬। আগামী রোববার বাংলাদেশ ফিরতি ম্যাচে খেলবে পাকিস্তানের বিপক্ষে। ১৬ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে শীর্ষ দুই দল।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
নারী ১১৯/৭, ২০ ওভারে
(অচেনা জান্নাত ১৬, নিশিতা আক্তার নিশি ২৬, সাদিয়া ইসলাম ৩৯ সাদিয়া আক্তার ১৮। আসেনি থালাগুনে ২/১২)।
শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী ১২০/৬, ২০ ওভারে (সানজানা কাভিন্দি ৪৮ ভিমোকশা বালাসুরিয়া ২১,
মানুদি দুলানসা ১১।
নিশিতা আক্তার ২/২৬)।
ফল : শ্রীলংকা অনূর্ধ্ব-১৯
নারী ৪ উইকেটে জয়ী।
