এএফসি চ্যালেঞ্জ লিগে হারে শুরু ফর্টিসের
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শেষ ১০ মিনিটে জয়ের স্বপ্ন দেখছিল ফর্টিস। বদলি রাফায়েল টুডুর দুরন্ত গোলে সমতায় ফিরেছিল বাংলাদেশের ক্লাব। কিন্তু সাত মিনিট পর গোল করে এএফসি চ্যালেঞ্জ লিগে ফর্টিসের স্বপ্নে ভেঙে দিল ভারতের এফসি গোয়া। মঙ্গলবার কুয়েতের আল হামাদ স্টেডিয়ামে ২-১ গোলে হেরে টানা দ্বিতীয় হারের মুখ দেখল বাংলাদেশের ক্লাব।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ফর্টিস। ছয় মিনিটে করা গোলে গোয়া এগিয়ে যায়। প্রথমার্ধে সেই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় ভারতীয় ক্লাব। জাতীয় দলের একাধিক ফুটবলার নিয়ে গড়া গোয়া দক্ষতা ও কৌশলে এগিয়েছিল। ফর্টিসকে লড়াইয়ে টিকিয়ে রাখেন লংকান গোলকিপার সুজন পেরেরা। তার কয়েকটি দুরন্ত সেভ ব্যবধান বাড়াতে দেয়নি।
৭৮ মিনিটে ম্যাচে ফেরে ফর্টিস। বক্সের বাইরে বল নিয়ন্ত্রণে নিয়ে দুই ডিফেন্ডারের বাধা উপেক্ষা করে জোরালো শটে গোল করেন টুডু। কিন্তু ৮৫ মিনিটে চিকির কোনাকুনি শটে আবার এগিয়ে যায় গোয়া। ফর্টিসের ডিফেন্স বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ায় সুযোগ কাজে লাগান ভারতীয় দলের ফুটবলার।
শেষদিকে সমতা ফেরানোর চেষ্টা করেও সফল হয়নি ফর্টিস। দুই ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে তারা। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে তাজিকিস্তানের ক্লাবের মুখোমুখি হবে ফর্টিস।
