Logo
Logo
×

Advertisement

খেলা

ফেরার সময় কী বলে গেলেন ইনফান্তিনো

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফেরার সময় কী বলে গেলেন ইনফান্তিনো

Advertisement

ভুটানে দুদিনের সফরে যাওয়ার পথে ঢাকায় গত রোববার ঘণ্টাদেড়েক যাত্রাবিরতি করেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গলবার ফেরার সময় পৌনে এক ঘণ্টা শাহজালালে ছিলেন তিনি। এ সময় তাকে সঙ্গ দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুই সহ-সভাপতি ফাহাদ করিম ও সাব্বির আহমেদ। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিশেষ কংগ্রেসে যোগ দিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন জাপানের টোকিও গেছেন। তাই কাল তারা বিমানবন্দরে ফিফা প্রধানকে অভ্যর্থনা জানাতে পারেননি। ইনফান্তিনোও টোকিও গেছেন সভায় যোগ দিতে। আজ ও আগামীকাল এএফসির দুদিনের কংগ্রেস অনুষ্ঠিত হবে জাপানের রাজধানীতে। শাহজালালে কাল ইনফান্তিনোর সঙ্গে আলাপ প্রসঙ্গে ফাহাদ বলেন, ‘বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে কথা হয়েছে। দক্ষিণ এশিয়ার ঘরোয়া ফুটবলের মান উন্নয়নের ওপর তিনি জোর দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। দক্ষিণ এশিয়ার শীর্ষ ক্লাবগুলোকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে ভুটান ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনা করেছেন ইনফান্তিনো। টোকিওতে এ নিয়ে অন্যদের সঙ্গেও কথা হতে পারে।’

ভুটানে ফিফা সভাপতি বড় অঙ্কের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। যার পরিমাণ হতে পারে ২৫ মিলিয়ন ডলার। বাংলাদেশে ফিফার অর্থায়ন নিয়ে বাফুফে সহ-সভাপতি বলেন, ‘টেকনিক্যাল সেন্টারে আমাদের ফিফার একটি বড় প্রকল্প রয়েছে। সেখানে আরও সহায়তা লাগলে সেটার আশ্বাস ভুটান যাওয়ার আগেই ইনফান্তিনো দিয়েছেন। মার্চে ফিফা কংগ্রেসে সব দেশের অনুদান বাড়ার প্রস্তাব রয়েছে। সেটা পাশ হলে বাংলাদেশও পাবে ভালো অঙ্ক।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

ওয়ানডেতে বাংলাদেশ-আফগানিস্তান

ওয়ানডেতে বাংলাদেশ-আফগানিস্তান

ফেরার সময় কী বলে গেলেন ইনফান্তিনো

ফেরার সময় কী বলে গেলেন ইনফান্তিনো

এএফসি চ্যালেঞ্জ লিগে হারে শুরু ফর্টিসের

এএফসি চ্যালেঞ্জ লিগে হারে শুরু ফর্টিসের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম