Logo
Logo
×

Advertisement

খেলা

স্পেনকে পেল ফ্রান্স নরওয়েকে ইংল্যান্ড

নেশন্স লিগের শেষ আটে কে কার মুখোমুখি

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নেশন্স লিগের ব্লকবাস্টার কোয়ার্টার ফাইনালে ২০২৬ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স এবং আর্লিং হলান্ডের নরওয়ের মুখোমুখি হবে হ্যারি কেইনের ইংল্যান্ড। শেষ আটের অপর দুই ম্যাচে লড়বে নেদারল্যান্ডস ও পর্তুগাল এবং বেলজিয়াম ও জার্মানি। শেষ আটে ইংল্যান্ড ও নরওয়ে ম্যাচের জয়ী দল সেমিফাইনালে পাবে জার্মানি অথবা বেলজিয়ামকে। আর স্পেন ও ফ্রান্সের মধ্যে জয়ী দল শেষ চারে মুখোমুখি হবে পর্তুগাল অথবা নেদারল্যান্ডসের।

শুক্রবার সুইজারল্যান্ডের নিওঁয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র হয়। পঞ্চম সংস্করণের শেষ আটে গ্রুপ-৩ এর শেষ ম্যাচে রোববার স্পেনকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষে উঠে যায় ইংল্যান্ড। তাতেই থেমে যায় স্পেনের টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার নজির। মার্চে নকআউট পর্বে ঘুরে দাঁড়াতে মরিয়া স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে।

দুই লেগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ২০২৭ সালের ২৫ থেকে ২৭ মার্চ, গ্রুপ রানার্সআপ দলগুলোর মাঠে। ২৮ থেকে ৩০ মার্চ দ্বিতীয় লেগের ভেন্যু চ্যাম্পিয়নদের ঘরের মাঠ। সেমিফাইনাল ৯ ও ১০ জুন। ফাইনাল ১৩ জুন (আয়োজক দেশ এখনো চূড়ান্ত হয়নি)। লিগ-বি থেকে লিগ-এ’তে উঠেছে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেন ও নর্দার্ন আয়ারল্যান্ড। ২০১৮ সালে শুরু এই টুর্নামেন্টে দুবার চ্যাম্পিয়ন পর্তুগাল (২০১৮-১৯ ও ২০২৪-২৫)। একবার করে ট্রফি জিতেছে ফ্রান্স (২০২০-২১) ও স্পেন (২০২২-২৩)।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পেসারদের চোট-আঘাত অবহেলার ফসল!

পেসারদের চোট-আঘাত অবহেলার ফসল!

পাকিস্তান ও শ্রীলংকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ?

পাকিস্তান ও শ্রীলংকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ?

চা বিক্রেতা পিটারসেন!

চা বিক্রেতা পিটারসেন!

স্পেনকে পেল ফ্রান্স নরওয়েকে ইংল্যান্ড

স্পেনকে পেল ফ্রান্স নরওয়েকে ইংল্যান্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম