৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (২৭)
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
Advertisement
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
ক. নিঝুম দ্বীপ খ. মনপুরা দ্বীপ
গ. মহেশখালী দ্বীপ ঘ. জালিয়ার দ্বীপ
২. ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ বাস্তবায়নে দেশের সব সেক্টরকে মোট কতটি থিম্যাটিক এরিয়ায় বিভক্ত করা হয়েছে?
ক. ১৭টি খ. ১৯টি গ. ২১টি ঘ. ২৩টি
৩. পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কোনটিকে?
ক. ওজন স্তর খ. তাপমণ্ডল
গ. আয়নমণ্ডল ঘ. এক্সোমণ্ডল
৪. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?
ক. কংলাক খ. মারায়াং তং
গ. লুসাই ঘ. তাজিনডং
৫. বায়ুদূষণের জন্য প্রধানত দায়ী গ্যাস কোনটি?
ক. CO₂ খ. CO গ. N₂O ঘ. SO₂
৬. ভূ-ত্বকের প্রধান উপাদান কোনটি?
ক. নিকেল খ. আয়রন
গ. সিলিকন ঘ. অক্সিজেন
৭. জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের সবচেয়ে ক্ষতিকর প্রভাব কোনটি?
ক. লবণাক্ততা বৃদ্ধি
খ. নিুভূমি নিমজ্জিত হবে
গ. জলবায়ু উদ্বাস্তু বৃদ্ধি পাবে
ঘ. প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাবে
৮. বাংলাদেশের কোন অঞ্চলে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিúাত হয়?
ক. সিলেট খ. রাজশাহী গ. বরিশাল ঘ. রংপুর
৯. ‘পৃথিবীর ছাদ’ বলা হয় কাকে?
ক. সাহারা মরুভূমিকে খ. গোবি মরুভূমিকে
গ. পামির মালভূমিকে ঘ. তিব্বত মালভূমিকে
১০. ঢাকা শহরের বাতাসে সবচেয়ে বেশি কোন ক্ষতিকারকটি পাওয়া যায়?
ক. গ্রাফাইড খ. সায়ানাইড গ. সিসা ঘ. নিকোটিন
১১. বাংলাদেশে কয়টি রামসার স্থান রয়েছে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১২. সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?
ক. ৮ বর্গ কি.মি. খ. ১০ বর্গ কি.মি.
গ. ১২ বর্গ কি.মি. ঘ. ১৫ বর্গ কি.মি.
১৩. পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে মৎস্য ও জলজ প্রাণীর জীবনধারণের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেন প্রতি লিটারে ন্যূনতম কত থাকা প্রয়োজন?
ক. ৫ মি.গ্রা./লিটার খ. ৮ মি.গ্রা./লিটার
গ. ১০ মি.গ্রা./লিটার ঘ. ১২ মি.গ্রা./লিটার
১৪. ‘টিপাইমুখ বাঁধ’ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ক. আসাম খ. মণিপুর
গ. ত্রিপুরা ঘ. মেঘালয়
১৫. বাংলাদেশের কোন জেলাটি সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত?
ক. বান্দরবান খ. দিনাজপুর
গ. বগুড়া ঘ. রাঙ্গামাটি
১৬. মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র (SPARRSO) কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
খ. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
গ. বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
ঘ. প্রতিরক্ষা মন্ত্রণালয়
১৭. সাধারণত কত ডেসিবেলের ঊর্ধ্বে মাত্রাযুক্ত শব্দকে শব্দদূষণের পর্যায়ে ধরা হয়?
ক. ৬০ ডেসিবেল খ. ৬৫ ডেসিবেল
গ. ৭০ ডেসিবেল ঘ. ৭৫ ডেসিবেল-
১৮. অক্ষরেখায় বাংলাদেশের অবস্থান কোনটি?
ক. ৮৮°০১´ থেকে ৯২°৪১´
খ. ২০°৩৪´ থেকে ২৬°৩৮´
গ. ২৩°৪৩´ থেকে ৯০°২৪´
ঘ. ৩৪°২০´ থেকে ২৬°৩৮´
১৯. বাংলাদেশের পূর্বে ভারতের কোন রাজ্যগুলো অবস্থিত?
ক. মেঘালয়, আসাম ও মিজোরাম
খ. আসাম, মেঘালয় ও হরিয়ানা
গ. মিজোরাম, রাজস্থান ও গুজরাট
ঘ. আসাম, ত্রিপুরা ও মিজোরাম
২০. বর্তমানে বাংলাদেশ ও ভারতের অমীমাংসিত সীমানার (মুহুরির চর, ফেনী) দৈর্ঘ্য কত কি.মি.?
ক. ৩ কিলোমিটার খ. ৫ কিলোমিটার
গ. ২ কিলোমিটার ঘ. ৪ কিলোমিটার
উত্তর : ১.গ, ২.খ, ৩.ক, ৪.ঘ, ৫.খ, ৬.ঘ, ৭.খ, ৮.ক, ৯.গ, ১০.গ, ১১.ক, ১২.ক, ১৩.ক, ১৪.খ, ১৫.খ, ১৬.ঘ, ১৭.ঘ, ১৮.খ, ১৯.ঘ, ২০.গ।
গ্রন্থনা : আফজাল হোসেন
