এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
পদার্থবিজ্ঞান
Advertisement
মো. বদরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গতি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৯৯। বায়ুতে শব্দ 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? -1660 মিটার।
১০০। L-T² লেখটি কেমন? -সরলরেখা।
১০১। বেগের পরিবর্তন না হলে ত্বরণ কিরূপ হয়? -শূন্য।
১০২। প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে আরোহীরা নিরাপদে মাটিতে নেমে আসতে পারে কেন?
-বায়ুর বাধাকে কাজে লাগিয়ে
১০৩। ত্বরণের দিক কোন দিকে?
-বেগ পরিবর্তনের দিকে।
১০৪। গাড়ির বেগ সাধারণত কী ধরনের বেগ?
-অসম বেগ।
১০৫। 45° অক্ষাংশে সমুদ্রে সমতলে অভিকর্ষজ ত্বরণের মান কত?
-9.80665 ms¯²
১০৬। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত?
-শূন্য।
১০৭। একটি বাক্সকে ধাক্কা দিলে বাক্সটি না উলটিয়ে যে গতি লাভ করে তাকে কী গতি বলে? -চলন গতি।
১০৮। কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্বকে কী বলে?
-সরণ।
১০৯। সময়ের সঙ্গে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে? -দ্রুতি।
১১০। সমবেগে চলমান বস্তুর ত্বরণের মান কত? -শূন্য।
১১১। অভিকর্ষজ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কী বলে?
-অভিকর্ষজ ত্বরণ।
১১২। g-এর আদর্শ মান কত?
-9.80665 ms¯²
১১৩। কতক্ষণ পর মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ হবে? -5 সে.
১১৪। পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন ধরনের গতি?
-পর্যায়বৃত্ত গতি
১১৫। গতির সমীকরণ কয়টি? -চারটি
১১৬। বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কী বলে? -দ্রুতি
১১৭। সাইকেলের চাকার গতি কোন ধরনের ঘর্ষণ? -আবর্ত ঘর্ষণ
১১৮। যে রাশিযুগলের একক ও মাত্রা ভিন্ন তা কি? -কাজ ও ক্ষমতা
১১৯। কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হবে? -মেরু অঞ্চলে
১২০। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক? -গতিশক্তি বৃদ্ধি পায়
কৃষিশিক্ষা
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
কৃষি ও জলবায়ু
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২১। খরা সহনশীল মাছ কোনটি?
ক. কালবাউস খ. তেলাপিয়া গ. ভেটকী ঘ. মৃগেল
২২। অভিযোজন অর্থ কী?
ক. সবকিছু মেনে চলা খ. কিছু নিয়ম মেনে চলা
গ. নিজেকে খাপ খাইয়ে নেওয়া ঘ. নিজেকে রক্ষা করা
২৩। লবণাক্ততা সহিষ্ণু ধান কোনটি?
ক. ব্রি ধান ৩৬ খ. ব্রি ধান ৪০
গ. ব্রি ধান ৫০ ঘ. ব্রি ধান ৫৭
২৪। আউশ মৌসুমে ব্রি ধান ৫৫ এর জীবনকাল কতদিন?
ক. ১০০ খ. ১১৫ গ. ১৩০ ঘ. ১৪৫
২৫। ধানের কোন জাতটির রোগ ও পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা রয়েছে?
ক. ব্রি ধান ৪৭ খ. ব্রি ধান ৫৩
গ. ব্রি ধান ৫৪ ঘ. ব্রি ধান ৮
২৬। বারি সরিষা ১০ জাতের গাছের জীবনকাল কতদিন?
ক. ৭৫-৮০ খ. ৮০-৮৫ গ. ৮৫-৯০ ঘ. ৯০-৯৫
২৭। জলাবদ্ধতা সহ্য করতে পারে নিচের কোন ফসলটি?
ক. বি আর ২৮ খ. বি আর ৫৭ গ. পাবনাই ঘ. বট কেনাফ
২৮। জলবায়ু উন্নয়নে দীর্ঘমেয়াদি ব্যবস্থা কী?
ক. গাছ রোপণ খ. কলকারখানা বন্ধ
গ. গাড়ি বন্ধ ঘ. গ্রিন হাউস তৈরি
২৯। লবণাক্ততা সহনশীল মাছ কোনটি?
ক. পুঁটি খ. ইলিশ গ. ভেটকি ঘ. কৈ
৩০। উপকূলীয় এলাকার শতকরা প্রায় কত ভাগ জমি বিভিন্ন মাত্রায় প্লাবিত হয়?
ক. ৪০ খ. ৫০ গ. ৬০ ঘ. ৭০
৩১। প্রতি বছর বন্যার কারণে কত ভাগ জমি প্লাবিত হয়?
ক. ২০% খ. ২৫% গ. ৩০% ঘ. ৩৫%
৩২। গ্লাইকোফাইটস জাতীয় উদ্ভিদ কোনটি?
ক. শিম খ. মুলা গ. বেগুন ঘ. মরিচ
৩৩। বাংলাদেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ের পরিমাণ কত?
ক. ৪.৩ মি. হে. খ. ৪.৪ মি. হে.
গ. ৪.৫ মি. হে. ঘ. ৪.৭ মি. হে.
উত্তর : ২১.খ ২২.গ ২৩.খ ২৪.ক ২৫.ঘ ২৬.গ ২৭.ঘ ২৮.ক ২৯.গ ৩০.ক ৩১.ক ৩২.ক ৩৩.ঘ।
