জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বাংলা প্রস্তুতি
উজ্জ্বল কুমার সাহা, সহকারী অধ্যাপক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ক্রিয়ার কাল
বহুনির্বাচনি প্রস্তুতি
১. আপনি করুন- কোন কাল?
ক. সাধারণ বর্তমান খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান √ঘ. বর্তমান অনুজ্ঞা
২. নিচের কোনটি অনুজ্ঞা ভাব প্রকাশ করে?
ক. চল বেড়াতে যাই
খ. পাছে দুঃখ পাও তাই বলিনি
√গ. পড়লে জানতে পারবে
ঘ. তুমি এলে বেড়াতে যাই
৩. যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে, এখনো শেষ হয়ে যায়নি, তাকে কী বলে?
ক. নিত্যবৃত্ত বর্তমান খ. নিত্যবৃত্ত অতীত
গ. পুরাঘটিত অতীত √ঘ. ঘটমান অতীত
৪. ‘ছেলেরা এখানে ফুটবল খেলছে’- এটি কোন কালের উদাহরণ?
ক. সাধারণ বর্তমান √খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান ঘ. বর্তমান অনুজ্ঞা
৫. ‘আমি ছেলেবেলার কথা ভাবছিলাম’- এটি কোন কালের উদাহরণ?
ক. নিত্যবৃত্ত অতীত খ. সাধারণ অতীত
গ. পুরাঘটিত অতীত √ঘ. ঘটমান অতীত
৬. ‘আমি হব সকাল বেলার পাখি’- এটি কোন কালের উদাহরণ?
ক. ভবিষ্যৎ অনুজ্ঞা √খ. সাধারণ ভবিষ্যৎ
গ. ঘটমান ভবিষ্যৎ ঘ. পুরাঘটিত ভবিষ্যৎ
৭. ‘বাবা প্রতিদিন বাজার করতেন’- এটি কোন কালের উদাহরণ?
ক. পুরাঘটিত অতীত খ. ঘটমান অতীত
গ. সাধারণ অতীত √ঘ. নিত্যবৃত্ত অতীত
৮. সাধারণ অতীত কালের উদাহরণ কোনটি?
√ক. তিনি খুলনা থেকে এলেন
খ. আমি ছেলেবেলার কথা ভাবছিলাম
গ. আমি তাকে ভাত খেতে দেখেছিলাম
ঘ. তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে
৯. ‘তুমি হয়তো সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ পড়ে থাকবে’- এটি কোন কালের উদাহরণ?
ক. ঘটমান অতীত খ. নিত্যবৃত্ত অতীত
√গ. সাধারণ ভবিষ্যৎ ঘ. ঘটমান ভবিষ্যৎ
১০. ‘মিথ্যা কথা বলো না’- এটি কোন কালের উদাহরণ?
√ক. বর্তমান অনুজ্ঞা খ. সাধারণ বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান ঘ. ঘটমান বর্তমান
১১. ‘অসুস্থ হলে ওষুধ খাবে’- এটি কোন কালের উদাহরণ?
ক. বর্তমান অনুজ্ঞা √খ. ভবিষ্যৎ অনুজ্ঞ
গ. সাধারণ অনুজ্ঞা ঘ. পুরাঘটিত ভবিষ্যৎ
শব্দ গঠন
১. কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে কী বলে?
ক. সাধিত শব্দ খ. শব্দদ্বৈত
গ. অনুকার শব্দ √ঘ. ধ্বন্যাত্মক শব্দ
২. শব্দের বিকারে কোন শব্দ সৃষ্টি হয়?
ক. শব্দদ্বৈত √খ. অনুকার শব্দ
গ. ধ্বন্যাত্মক শব্দ ঘ. সাধিত শব্দ
৩. উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
ক. দিগন্ত √খ. সুদিন
গ. ভাবুক ঘ. যথারীতি
৪. দ্বিরুক্তি শব্দের আরেক নাম কী?
√ক. শব্দদ্বৈত খ. অনুকার শব্দ
গ. ধ্বন্যাত্মক শব্দ ঘ. সাধিত শব্দ
৫. পদের দ্বিরুক্তির আরেক নাম কী?
ক. শব্দের দ্বিরুক্তি খ. শব্দদ্বৈত
√গ. পদদ্বৈত ঘ. ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
৬. একই শব্দের প্রায় সমার্থক দ্বিরুক্তি কোনটি?
ক. মনে মনে খ. কাছাকাছি
গ. মারধর √ঘ. ঢাকঢোল
৭. জোড় শব্দের পর আংশিক পরিবর্তনে দ্বিরুক্তি কোনটি?
ক. আত্মীয়-স্বজন খ. ধনদৌলত
√গ. চেয়ে-চিন্তে ঘ. দেনাপাওনা
৮. একই শব্দের প্রায় সমার্থক অর্থে দ্বিরুক্তি কোনটি?
√ক. ধনদৌলত খ. মারধর
গ. কাছাকাছি ঘ. রাগারাগি
৯. অনুকার ধ্বনিযোগে গঠিত দ্বিরুক্তি শব্দ কোনটি?
ক. জ্বর জ্বর খ. কথাবার্তা
গ. ডরভয় √ঘ. শনশন
১০. টুপটাপ, টুংটাং, টনটন- এগুলো কী?
ক. সমার্থক অর্থে দ্বিরুক্তি
খ. প্রায় সমার্থক অর্থে দ্বিরুক্তি
গ. বিপরীত অর্থে দ্বিরুক্তি
√ঘ. অনুকার ধ্বনিযোগে দ্বিরুক্তি
১১. নিচের কোনটি সাধিত শব্দ?
√ক. ডুবুরি খ. নিবারণ গ. কাঁদন ঘ. বাঁধন
১২. উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
ক. করণীয় খ. বাঁধন
√গ. বিজ্ঞান ঘ. বৈদিক
১৩. প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
ক. নিবারণ খ. বিশুদ্ধ
গ. সুকণ্ঠ √ঘ. মিথ্যুক
১৪. সন্ধির সাহায্যে গঠিত শব্দ কোনটি?
ক. অচেনা খ. ভাঙন
√গ. শীতার্ত ঘ. মুখচন্দ্র
১৫. ‘অকাজ’ শব্দটি গঠিত হয়েছে-
ক. কৃৎ প্রত্যয় যোগে খ. সমাস যোগে
গ. অনুসর্গ যোগে √ঘ. উপসর্গ যোগে
১৬. কোন শব্দকে ভেঙে আলাদা করা যায় না?
√ক. মৌলিক খ. যৌগিক গ. সাধিত ঘ. রূঢ়ি
১৭. মৌলিক শব্দের অপর নাম কী?
√ক. সিদ্ধ শব্দ খ. রূঢ়ি শব্দ
গ. সাধিত শব্দ ঘ. যোগরূঢ় শব্দ
