Logo
Logo
×
   

Advertisement

টিউটোরিয়াল

আত্মবিশ্বাস পরীক্ষায় সাফল্য অর্জনের ভিত্তি

Advertisement

Icon

ব্রাদার রবি পিউরীফিকেসন, সিএসসি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

অধ্যক্ষ, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য রইল শুভাশীষ। ইতিমধ্যে পরীক্ষা নামক শব্দটি তোমাদের মাঝে প্রতিধ্বনিত হচ্ছে এবং তোমাদের মনকে পুলকিত করছে। তবে এ প্রতিধ্বনির প্রকৃত সফলতার ভাগ্যনির্মাতা শুধুই তোমরা।

আশা করি তোমরা এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছ। নিশ্চয় তোমরা চূড়ান্ত অনুশীলন করে যাচ্ছ। এখন নতুন কিছু শেখার সুযোগ খুব কম- যা কিছু তোমার ভাণ্ডারে রয়েছে সেগুলোকে ভালো করে শান দিয়ে নাও। এ সময়ে তোমাদের বেশ কয়েকটি বিষয় মনে করিয়ে দিতে চাই, যা তোমাদের পরীক্ষায় ভালো ফল করতে সহায়তা করবে। সঠিক প্রস্তুতির সঙ্গে আত্মবিশ্বাস তোমার পরীক্ষার সফলতার ভিত্তি। তাই দুশ্চিন্তা দূর করে সাহসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ কর। খাতার সৌন্দর্যের বিষয়ে যথাযথ দৃষ্টিও প্রয়োজন। স্পষ্ট লেখার পাশাপাশি এক প্রশ্নের উত্তর শেষে অন্য প্রশ্নের উত্তরের শুরুর মাঝখানে প্রয়োজনীয় জায়গা রাখাও উত্তর পত্রের আলাদা সৌন্দর্য বৃদ্ধি করে। যেহেতু সৃজনশীল প্রশ্নের অনেকগুলো উত্তর লিখতে হবে সেহেতু সৃজনশীল অংশের উত্তরে অতিরিক্ত তথ্য দিয়ে বাহুল্য দোষ ঘটাবে না। দক্ষতার বাস্তবতা অনুযায়ী শুধু যতটুকু দরকার ততটুকুই লিখবে। তবেই তুমি সঠিক সময়ে পূর্ণাঙ্গ উত্তর দিতে পারবে। সব প্রশ্নের উত্তর লিখতে হবে তা তোমাদের মনে রাখতে হবে। ৩ ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা চলবে অর্থাৎ এটি একটি লম্বা সময় এবং এ পুরো সময়টা তোমাকে সুস্থ-সবল থাকতে হবে। সেজন্য এখন প্রতিদিনের লেখাপড়ার রুটিনে কিছুটা সময় খেলাধুলার জন্য বেছে নাও এবং পরীক্ষা চলাকালিনও কিছু সময় নিজের স্বাস্থ্যের যত্নের জন্য বরাদ্দ রাখ। সময়মতো পরিমিত খাদ্য গ্রহণ কর। অযথা রাত জেগে শরীর অসুস্থ করবে না। মন ও শরীরের সুস্থতা তোমার পরীক্ষায় ভালো ফলের অন্যতম চাবিকাঠি। সারাক্ষণ পরীক্ষাভীতি নয়, বরং স্বাভাবিক নিয়মে ‘পরীক্ষা’ শব্দটিকে গ্রহণ কর। আত্মপ্রত্যয়, মনোবল ও নিষ্ঠা তোমাকে সাফল্যের পথ দেখাবে।

অভিভাবদের প্রতি বিনীত আহ্বান, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা দান করুন। অতিরিক্ত চাপ দিয়ে শিক্ষার্থীর মননশীলতাকে বিঘ্নিত করে তুলবেন না।

তোমরা সবাই সুস্থ ও সুন্দর থাক ও তোমাদের প্রস্তুতি অনুযায়ী ভালো পরীক্ষা দাও এবং কাঙ্ক্ষিত ফল অর্জন কর এ কামনা করি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম