Logo
Logo
×

Advertisement

দৃষ্টিপাত

কাগজে মোড়ানো খাবার এক নীরব ঘাতক

Advertisement

Icon

মো. মাহমুদুর রেজা

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজে মোড়ানো খাবার এক নীরব ঘাতক

Advertisement

গ্রাম থেকে শহর-সব জায়গার ছোট-বড় দোকানে শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী কিংবা খেটে খাওয়া সাধারণ মানুষ নির্বিশেষে অজান্তে একটি ক্ষতিকর উপাদানের সংস্পর্শে আসছেন। আর সেটি আসছে খবরের কাগজে মোড়ানো পরোটা, সিঙ্গারা বা এ ধরনের তৈরি খাবার থেকে। ছাপার কালিতে সিসা, ক্যাডমিয়াম, পারদ ও ক্রোমিয়ামের মতো ভারী ধাতু এবং বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক উপাদান থাকতে পারে। গবেষণায় দেখা গেছে, ছাপা কাগজের নির্যাস মানবদেহে অ্যারিল হাইড্রোকার্বন রিসেপ্টর সক্রিয় করতে পারে, যা বিভিন্ন ক্ষতিকর জৈবিক প্রতিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। দীর্ঘমেয়াদি ও অতিরিক্ত এক্সপোজারের ক্ষেত্রে এসব রাসায়নিক উপাদান স্নায়ুতন্ত্র, কিডনি, লিভার, হৃদ্যন্ত্র ও অন্যান্য অঙ্গের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এবং কিছু উপাদান ক্যানসারের ঝুঁকির সঙ্গেও সম্পর্কিত। বিশেষ করে গরম, আর্দ্র বা তেলযুক্ত খাবারের সংস্পর্শে এলে কাগজ ও কালিতে থাকা কিছু রাসায়নিক খাবারে স্থানান্তরিত হওয়ার আশঙ্কা বাড়তে পারে। শুধু ছাপা কাগজই নয়, পুনর্ব্যবহৃত (রিসাইকেলড) কাগজ দিয়ে তৈরি খাদ্য মোড়ক নিয়েও উদ্বেগ রয়েছে। আমাদের দেশে সচেতনতার অভাবে ফুড-গ্রেড কাগজের ব্যবহার এখনো সীমিত। ফলে অনেক সাধারণ খাবারের দোকানে এসব নিরাপদ উপকরণ সহজে পাওয়া যায় না। অথচ ভারতের বাল্ক বাজারের দামের সঙ্গে তুলনা করলে সাধারণ একটি সিঙ্গারা, রুটি বা পরোটা ফুড-গ্রেড কাগজে মোড়াতে আনুমানিক ৫০ পয়সা থেকে ১ টাকার মধ্যে খরচ হতে পারে। দেশে ব্যাপকভাবে উৎপাদন ও সরবরাহের ব্যবস্থা গড়ে তোলা গেলে এই খরচ আরও কমিয়ে আনা সম্ভব। এ ব্যাপারে সরকারের সরবরাহ ও নীতিগত উদ্যোগের পাশাপাশি আইনি কঠোরতাও জরুরি। বাংলাদেশে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং খাদ্য স্পর্শক প্রবিধানমালা, ২০১৯ থাকা সত্ত্বেও বাস্তবে অনেক জায়গায় ছাপা কাগজে খাবার পরিবেশনের প্রবণতা দেখা যায়। এ ক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নিয়মিত বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে আইন প্রয়োগ, নিরাপদ কাগজের সহজলভ্যতা, সাশ্রয়ী সরবরাহ এবং জনসচেতনতা-এ চারটি বিষয়কে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে।

শিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Advertisement

Advertisement

আরও পড়ুন

কাগজে মোড়ানো খাবার এক নীরব ঘাতক

কাগজে মোড়ানো খাবার এক নীরব ঘাতক

ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতির অঙ্গীকার

ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতির অঙ্গীকার

প্রকল্প পরিচালকদের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে

প্রকল্প পরিচালকদের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে

জুলাইয়ের চেতনা : ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

জুলাইয়ের চেতনা : ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম