Logo
Logo
×

Advertisement

দৃষ্টিপাত

কৃষক অবমূল্যায়নের ফল অর্থনৈতিক মন্দা

Advertisement

Icon

হুমায়ন কবির

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশের অর্থনীতিতে কৃষির ভূমিকা অপরিসীম। দেশের জনসংখ্যার অন্তত ৮০ ভাগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। কিন্তু বর্তমান সময়ে মানুষ কৃষিকাজের প্রতি আগ্রহ হারাচ্ছে। এর একমাত্র কারণ অবমূল্যায়ন। ফসল তথা কৃষিপণ্য উৎপাদন করে কৃষক তার ন্যায্যমূল্য পাচ্ছে না। কৃষি উপকরণের দাম প্রতিনিয়ত যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে কৃষকের উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠেছে। ফলে দেশে কৃষি উৎপাদন কমে যাচ্ছে। এক জরিপে দেখা গেছে, আগে যে পরিমাণ পাট উৎপাদন হতো, এখন তার থেকে অনেক কম উৎপাদন হয়। কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়ায় এ পেশা ছেড়ে যুক্ত হচ্ছে বিভিন্ন শিল্প-কারখানায়। কৃষি উৎপাদন কমে যাওয়ায় যেমন কমছে রপ্তানি আয়, ঠিক তেমনি বাড়ছে আমদানি ব্যয়, যা দেশের অর্থনীতির সঙ্গে সম্পর্কিত।

এভাবে যদি প্রতিনিয়ত কৃষি উৎপাদন কমতে থাকে, তাহলে দেশে দেখা দিতে পারে ভয়াবহ মুদ্রাস্ফীতি। বাংলাদেশের অর্থনীতি যেহেতু কৃষির ওপরে অনেকাংশে নির্ভরশীল, সুতরাং সরকারকে কৃষির ওপরে নজর দিতে হবে। কৃষকদের সঠিক মূল্যায়ন করতে হবে, তাদের অধিক উৎপাদনে উৎসাহিত করতে হবে। প্রয়োজনে কৃষি উপকরণের ওপরে ভর্তুকি প্রদান করতে হবে, তা না হলে চরম বিপর্যয়ের মুখে পড়বে দেশের অর্থনীতি।

শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ

Advertisement

Advertisement

আরও পড়ুন

কাগজে মোড়ানো খাবার এক নীরব ঘাতক

কাগজে মোড়ানো খাবার এক নীরব ঘাতক

ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতির অঙ্গীকার

ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতির অঙ্গীকার

প্রকল্প পরিচালকদের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে

প্রকল্প পরিচালকদের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে

জুলাইয়ের চেতনা : ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

জুলাইয়ের চেতনা : ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম