Logo
Logo
×

Advertisement

যুক্তরাষ্ট্র

কেন সৌদি আরবকে ‘নন-ন্যাটো মেজর অ্যালাই’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৮:২১ পিএম

কেন সৌদি আরবকে ‘নন-ন্যাটো মেজর অ্যালাই’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

Advertisement

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের পর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাত্রা যোগ হয়েছে। ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ন্যাটোর বাইরের ‘মেজর অ্যালাই’ বা গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। এর ফলে দেশটি উন্নত আমেরিকান সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিতে অগ্রাধিকারের সুযোগ পাবে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের জন্য এখনও বৈধ হয়নি। নন-ন্যাটো মেজর অ্যালাই হওয়ায় সৌদি আরব মার্কিন সামরিক প্রশিক্ষণ, গবেষণা, যৌথ প্রযুক্তি উন্নয়ন এবং গোয়েন্দা তথ্য বিনিময়সহ নানা ক্ষেত্রে সুবিধা পাবেন। এছাড়া লজিস্টিক সহায়তা ও সামরিক তহবিল গ্রহণও সহজ হবে।

সাবেক মার্কিন কর্মকর্তা আমোস হোচস্টেইন উল্লেখ করেছেন, উপসাগরের বৃহত্তম দেশ হিসেবে সৌদি আরব যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার। সাবেক উপসহকারী প্রতিরক্ষাসচিব মাইক মিলরয়ও বলেছেন, নন-ন্যাটো গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে সৌদি আরবকে স্বীকৃতি দেওয়া এবং পারমাণবিক ও কৌশলগত সহযোগিতা এই দেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

দুই দিনের সফরে যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্ট্র্যাটেজিক ডিফেন্স চুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বেসামরিক পারমাণবিক জ্বালানি এবং গুরুত্বপূর্ণ খনিজ ও ধাতু সরবরাহে কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে একাধিক চুক্তিতে সই করেছেন।

সূত্র : আলঅ্যারাবিয়া

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

আরও পড়ুন

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম