Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

বাগান খুঁড়তেই মিলল ১০ কোটি টাকার স্বর্ণমুদ্রা!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১০:২২ পিএম

বাগান খুঁড়তেই মিলল ১০ কোটি টাকার স্বর্ণমুদ্রা!

সোনার বার ও শতাধিক সোনার মুদ্রা মাটির তলায় পায় ওই ব্যক্তি। সংগৃহীত ছবি

Advertisement

বাসার পাশের বাগানে সুইমিং পুল বানাতে চেয়েছিলেন ফ্রান্সের এক ব্যক্তি। মে মাসের মনোরোম পরিবেশে যখন তিনি মাটি খুঁড়ছিলেন তখনই তাজ্জব বনে যান। মাটির তলায় দেখতে পান বিশাল স্বর্ণের ভাণ্ডার। এটা কোনো গল্প নয়, সত্যিই ঘটেছে।

ফ্রান্সের নিউভিল-সুর-সোয়ান মেট্রোপলিসে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম লে প্রোগ্রেস’র বরাতে এএফপি জানিয়েছে, মাটির নিচে প্লাস্টিক ব্যাগে রাখা পাঁচটি স্বর্ণের বার ও বহু স্বর্ণমুদ্রা পাওয়া গেছে।

ওই সোনার বার ও শতাধিক স্বর্ণের মুদ্রার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৯ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার টাকা। 

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি গত মে মাসে খননকাজের সময় মাটির নিচে এই বিপুল সোনা খুঁজে পান। তখনই স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তবে এই সোনা প্রত্নতাত্ত্বিক স্থানের অংশ না হওয়ায় আইন অনুযায়ী তা ওই ব্যক্তিকে নিজের কাছে রাখার অনুমতি দেওয়া হয়েছে।

পুলিশি তদন্তে জানা গেছে, সোনাগুলো বৈধভাবে অর্জিত হয়েছিল এবং ১৫ বা ২০ বছর আগে কাছাকাছি এক রিফাইনারিতে তা গলানো হয়েছিল। 

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, বাগানের আগের মালিক মারা গেছেন। ফলে কীভাবে এই সোনা সেখানে এলো, তা এখনো রহস্য।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৮ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৮ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ৮ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৮ নভেম্বর ২০২৬

৭ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৭ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ৭ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৭ নভেম্বর ২০২৬

স্বর্ণের দাম আরও কমল

স্বর্ণের দাম আরও কমল

তেলের দাম বাড়তেই স্বর্ণের দামে বড় পতন

তেলের দাম বাড়তেই স্বর্ণের দামে বড় পতন

আরও পড়ুন

আইনের হাত থেকে বাঁচতে আট বছর ধরে নারীর ছদ্মবেশ!

আইনের হাত থেকে বাঁচতে আট বছর ধরে নারীর ছদ্মবেশ!

ঘুমিয়েই প্রায় ১৩ লাখ টাকা জিতলেন এই নারী

ঘুমিয়েই প্রায় ১৩ লাখ টাকা জিতলেন এই নারী

২০ বছর আগে চুরি যাওয়া চিত্রকর্ম এআইয়ের সহায়তায় উদ্ধার

২০ বছর আগে চুরি যাওয়া চিত্রকর্ম এআইয়ের সহায়তায় উদ্ধার

পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি, চাকরি হারালেন শেফ

পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি, চাকরি হারালেন শেফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম