Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি, চাকরি হারালেন শেফ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম

পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি, চাকরি হারালেন শেফ

ইতালীয় শেফ দাভিদে তামবুরেল্লা। ছবি: সংগৃহীত

Advertisement

অস্ট্রেলিয়ার ব্রিসবেনের একটি রেস্তোরাঁয় পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানানোয় চাকরি হারিয়েছেন এক ইতালীয় শেফ। তার দাবি ছিল, পিৎজায় আনারস ব্যবহার করা তার সংস্কৃতির প্রতি ‘অপমান’।

দাভিদে তামবুরেল্লা নামের ওই শেফকে গত মে মাসে ব্রিসবেনের বন্ধ হয়ে যাওয়া ‘লা কোস্টা’ রেস্তোরাঁ থেকে বরখাস্ত করা হয়। এর দুই সপ্তাহ আগে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠক হয়েছিল তার। সেখানে তার আচরণ নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়।

অভিযোগগুলোর মধ্যে ছিল, একটি অনুষ্ঠানে অতিথিদের জন্য হ্যাম ও আনারস দিয়ে তৈরি পিৎজা পরিবেশনে অস্বীকৃতি জানান তামবুরেল্লা। সে সময় তিনি বলেছিলেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কোনো নির্দেশ তার সংস্কৃতির প্রতি আপত্তিকর হলে তা মানার প্রয়োজন নেই।

চাকরিচ্যুতির সিদ্ধান্তকে অন্যায্য দাবি করে অস্ট্রেলিয়ার ফেয়ার ওয়ার্ক কমিশনে আবেদন করার পর বিষয়টি সামনে আসে।

মঙ্গলবার প্রকাশিত রায়ে কমিশন জানায়, পিৎজায় আনারস দিতে তামবুরেল্লার অস্বীকৃতির কারণ হলো, ‘একজন ইতালীয় হিসেবে তিনি মনে করেন, পিৎজায় আনারস দেওয়া তার সংস্কৃতির প্রতি অপমান।’

কমিশন আরও জানায়, গত চার বছরে তৃতীয়বারের মতো পিৎজায় আনারস ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছেন ওই শেফ। এর আগে তিনি তার বসকে অনুরোধ করেছিলেন, পিৎজায় আনারস না দেওয়ার বিষয়টি ইতালীয়দের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা যেন যাচাই করে দেখা হয়।


এ ছাড়া তামবুরেল্লার বিরুদ্ধে কর্মক্ষেত্রে অশালীন ভাষা ব্যবহার, যোগাযোগের ধরন এবং ‘কর্মক্ষেত্রে হতাশা ও বিরক্তি বাড়িয়ে তোলার’ অভিযোগও ছিল।

রায়ে চলতি বছরের এপ্রিল মাসে কর্মস্থলে ঘটে যাওয়া একটি ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। ওই সময় একটি ধাতব হাতলে আঘাত করে নিজের ডান হাতের হাড় ভেঙে ফেলেছিলেন তামবুরেল্লা।

এই শেফ আশা করেছিলেন, রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাকে এমন একটি ভিসার জন্য স্পনসর করবে, যার মাধ্যমে দক্ষ কর্মীরা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান। তবে চাকরিচ্যুতির পর রেস্তোরাঁ কর্তৃপক্ষ সেই প্রক্রিয়া বন্ধ করে দেয় বলে ট্রাইব্যুনালকে জানানো হয়।

রায়ের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের পরে আবেদন করায় অন্যায্য চাকরিচ্যুতির অভিযোগে তার করা আবেদন খারিজ হয়েছে।

রেস্তোরাঁটির ব্যবস্থাপনা পরিচালক এলিয়ট ইনগ্রাম ডেইলি মেইলকে বলেন, ‘এই ঘটনার পেছনে শুধু পিৎজার টপিংয়ের চেয়ে আরও অনেক বিষয় রয়েছে।’

এ বিষয়ে মন্তব্য জানতে বিবিসির পক্ষ থেকে তামবুরেল্লার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

লিংকডইনে নিজের প্রোফাইলে তামবুরেল্লা লিখেছেন, কর্মজীবনে তিনি ‘অসাধারণ খাবার পরিবেশন’ এবং ‘ব্যবসার কার্যকারিতা উন্নত করার’ ওপর গুরুত্ব দিয়েছেন।

তিন মাস আগে তিনি ‘শেফদের জন্য চিঠি’ শিরোনামে একটি পোস্টও দিয়েছিলেন। এর মূল বিষয় ছিল ‘উপকরণের প্রতি সম্মান দেখানো’।

লিংকডইন প্রোফাইলের তথ্য অনুযায়ী, বর্তমানে ব্রিসবেনের অন্য একটি রেস্তোরাঁয় কাজ করছেন তিনি। বিবিসি যাচাই করে দেখেছে, ওই রেস্তোরাঁর মেনুতে আনারস নেই। সূত্র: বিবিসি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাইবার হামলায় ইউরোপের ৯ দেশের সুপারশপের ফ্রিজ অচল

সাইবার হামলায় ইউরোপের ৯ দেশের সুপারশপের ফ্রিজ অচল

ফর্মুলা ওয়ান ইতিহাসে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন কিমি আন্তোনেল্লি

ফর্মুলা ওয়ান ইতিহাসে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন কিমি আন্তোনেল্লি

বসনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ইতালির ৪ সেনা নিহত

বসনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ইতালির ৪ সেনা নিহত

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ইতালি: রাষ্ট্রদূত

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ইতালি: রাষ্ট্রদূত

মাটিতে হলুদ বিন্দু দেখে খোঁড়াখুঁড়ি, মিলল ২ কোটি টাকার স্বর্ণের টুকরো

মাটিতে হলুদ বিন্দু দেখে খোঁড়াখুঁড়ি, মিলল ২ কোটি টাকার স্বর্ণের টুকরো

আরও পড়ুন

পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি, চাকরি হারালেন শেফ

পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি, চাকরি হারালেন শেফ

রাতে সূর্যের আলো বিক্রির পরিকল্পনা, মহাকাশে বসছে আয়না

রাতে সূর্যের আলো বিক্রির পরিকল্পনা, মহাকাশে বসছে আয়না

‘কামানের গোলা’ নাকি ‘মদের বোতল’, যে ছবি নিয়ে বিপাকে চীন

‘কামানের গোলা’ নাকি ‘মদের বোতল’, যে ছবি নিয়ে বিপাকে চীন

চার মহাদেশ পাড়ি দিয়ে ২৮ বছর পর বাড়ি ফিরলেন তিনি

চার মহাদেশ পাড়ি দিয়ে ২৮ বছর পর বাড়ি ফিরলেন তিনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম