Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

স্বাদ বাড়াতে মাছকে প্রতিদিন খাওয়ানো হয় ৫০০০ কেজি মরিচ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:২৬ এএম

স্বাদ বাড়াতে মাছকে প্রতিদিন খাওয়ানো হয় ৫০০০ কেজি মরিচ

চীনের হুনান প্রদেশের একটি মাছের খামার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

চীনের হুনান প্রদেশের একটি মাছের খামার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অদ্ভুত খাবার ব্যবহারের কারণে। 

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, চাংশা শহরের কাছে অবস্থিত ওই খামারে প্রতিদিন প্রায় ৫ হাজার কেজি মরিচ খাওয়ানো হয় মাছকে। খামারের মালিকদের দাবি, এতে মাছের স্বাদ উন্নত হয় এবং গায়ের রঙ আরও উজ্জ্বল হয়।

১০ একর আয়তনের এই পুকুরের দেখভাল করছেন ৪০ বছরের কৃষক জিয়াং শেং ও তার সহযোগী কুয়াং। তারা জানান, খামারে দুই হাজারের বেশি মাছ লালন-পালন করা হয় এবং মাছগুলোর জন্য বিভিন্ন জাতের মরিচ ব্যবহার করা হয় খাদ্য হিসেবে।

কুয়াং-এর দাবি, মাছ ঘাসের তুলনায় মরিচ বেশি পছন্দ করে। জিয়াং বলেন, মাছ মানুষের মতো স্বাদগ্রহণ করে না; বরং গন্ধে খাবার শনাক্ত করে। তাই মরিচের ঝাল মাছের কোনো অস্বস্তি সৃষ্টি করে না।

খামারিরা আরও জানান, মরিচে থাকা ভিটামিন মাছের বৃদ্ধি ত্বরান্বিত করে, স্বাস্থ্য ভালো রাখে এবং দ্রুত পরিপক্ব হতে সাহায্য করে। তাদের মতে, মরিচ খাওয়ানোর ফলে মাছের মাংস নরম হয় এবং স্বাদ আরও উন্নত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারত সীমান্তের কয়েক কিলোমিটার ভিতরে চীনা সেনাদের তাঁবু, ফের উত্তেজনা

ভারত সীমান্তের কয়েক কিলোমিটার ভিতরে চীনা সেনাদের তাঁবু, ফের উত্তেজনা

বাংলাদেশ-ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

বাংলাদেশ-ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

শিক্ষা, ভাষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-ইউনান বিশ্ববিদ্যালয়

শিক্ষা, ভাষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-ইউনান বিশ্ববিদ্যালয়

এমবাপ্পে বিতর্কে চীনের কাছে দুঃখ প্রকাশ লা লিগার

এমবাপ্পে বিতর্কে চীনের কাছে দুঃখ প্রকাশ লা লিগার

আরও পড়ুন

ছোট হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিয়ের আয়োজন, চাপে সংশ্লিষ্ট ব্যবসা

ছোট হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিয়ের আয়োজন, চাপে সংশ্লিষ্ট ব্যবসা

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, কীভাবে উৎপত্তি?

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, কীভাবে উৎপত্তি?

এই মাছের নাম কেন ‘বাটা’ জানেন?

এই মাছের নাম কেন ‘বাটা’ জানেন?

জন্ম নেওয়া নবজাতকের মুখে গোঁফ! সত্যি নাকি এআই’র কারসাজি

জন্ম নেওয়া নবজাতকের মুখে গোঁফ! সত্যি নাকি এআই’র কারসাজি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম