Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

একটানা হাঁটায় চীনা রোবটের বিশ্বরেকর্ড!

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম

একটানা হাঁটায় চীনা রোবটের বিশ্বরেকর্ড!

চীনে তৈরি একটি হিউম্যানয়েড রোবট টানা ১০৬ কিলোমিটারের বেশি হেঁটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

চীনে তৈরি একটি হিউম্যানয়েড রোবট টানা ১০৬ কিলোমিটারের বেশি হেঁটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। পুরো পথজুড়ে রোবটটি একবারও থামেনি। 

শাংহাইভিত্তিক কোম্পানি অ্যাজিবটের তৈরি রোবটটির নাম এ-২। ১০ নভেম্বর রাতে সুচৌ থেকে যাত্রা শুরু করে ১৩ নভেম্বর ভোরে শাংহাইয়ের দ্য বান্ড এলাকায় পৌঁছায় এটি। বৃহস্পতিবার গিনেস কর্তৃপক্ষ জানায়, রোবটটি মোট ১০৬ কিলোমিটার ২৮৬ মিটার পথ অতিক্রম করেছে।

পুরো যাত্রায় এ-২ পরিচালিত হয়েছে অ্যাজিবটের উন্নত ‘হট-সোয়াপ’ ব্যাটারি প্রযুক্তির মাধ্যমে।          

রোবটটিতে রয়েছে ডুয়েল জিপিএস, লাইডার ও ইনফ্রারেড ডেপথ সেন্সর, যার সহায়তায় এটি ট্রাফিক সিগন্যাল, সরু পথ, ফুটপাতের ভিড়সহ নানা বাধা সফলভাবে অতিক্রম করেছে। দিন-রাত পরিবেশ বোঝে স্থিতিশীলভাবে চলতে সক্ষম হয়েছে রোবটটি। 

মসৃণ পাকা রাস্তা, টাইলসের পথ, সেতু, দৃষ্টি-প্রতিবন্ধীদের ট্যাকটাইল পেভমেন্ট ও র্যাম্প—সব ধরনের পথ পার হয়েছে এ-২। ট্রাফিক নিয়মও যথাযথভাবে মানছে রোবটটি।

শাংহাই পৌঁছে সাংবাদিকদের এ-২ মজা করে বলে, যাত্রা ছিল ‘যান্ত্রিক জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা’। কৃত্রিম বুদ্ধিমত্তার ছলে আরও জানায়, এবার হয়তো তার নতুন জুতার প্রয়োজন হতে পারে।

এর আগে, চলতি বছরের এপ্রিলে বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টারের তৈরি ‘থিয়েন খুং আল্ট্রা’ রোবট ২১ কিলোমিটারের হাফ-ম্যারাথন শেষ করেছিল ২ ঘণ্টা ৪০ মিনিটে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন বিশ্বরেকর্ড গড়লেন হ্যারি ব্রুক

নতুন বিশ্বরেকর্ড গড়লেন হ্যারি ব্রুক

গেম খেলে ৭৮ বয়সি নারীর বিশ্বরেকর্ড

গেম খেলে ৭৮ বয়সি নারীর বিশ্বরেকর্ড

প্রতি ১০ জনে ৩ জন প্রবীণ, রেকর্ড সংখ্যক শতায়ু মানুষ নিয়ে উদ্বেগে জাপান

প্রতি ১০ জনে ৩ জন প্রবীণ, রেকর্ড সংখ্যক শতায়ু মানুষ নিয়ে উদ্বেগে জাপান

১২টি ডিজনি পার্ক ঘুরে বিশ্ব রেকর্ড ৩ বছরের বুটসির!

১২টি ডিজনি পার্ক ঘুরে বিশ্ব রেকর্ড ৩ বছরের বুটসির!

৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্বরেকর্ড

৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্বরেকর্ড

৮৭ বছরের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

৮৭ বছরের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

আরও পড়ুন

আইনের হাত থেকে বাঁচতে আট বছর ধরে নারীর ছদ্মবেশ!

আইনের হাত থেকে বাঁচতে আট বছর ধরে নারীর ছদ্মবেশ!

ঘুমিয়েই প্রায় ১৩ লাখ টাকা জিতলেন এই নারী

ঘুমিয়েই প্রায় ১৩ লাখ টাকা জিতলেন এই নারী

২০ বছর আগে চুরি যাওয়া চিত্রকর্ম এআইয়ের সহায়তায় উদ্ধার

২০ বছর আগে চুরি যাওয়া চিত্রকর্ম এআইয়ের সহায়তায় উদ্ধার

পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি, চাকরি হারালেন শেফ

পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি, চাকরি হারালেন শেফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম